হিংসা বিদ্বেষ ভুলে যেতে মার্কিনীদের প্রতি প্রেসিডেন্ট বারাক ওবামার আহবান
উইসকনসিনে শিখ উপাসনালয়ে ৭ জনকে গুলি করে হত্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, কোন অবস্থাতেই যেন এ ঘটনা আবার না ঘটে। তিনি দাবি করেন, এ ঘটনার সাথে কোন মার্কিন নাগরিক জড়িত থাকতে পারে না। কেননা, মার্কিন সংস্কৃতি সব সময়ই একে অন্যের প্রতি সহাবস্থানে বিশ্বাসী। —খবর বর্তমান পত্রিকার।
সম্প্রতি আমেরিকায় নাত্সীদের সংখ্যা বাড়ছে। তারা সেখানে তৈরি করেছে ‘হেট গ্রুপ’ নামে একটি সংগঠন। হেট গ্রুপ ছাড়াও এখানে এ জাতীয় আরো কয়েকটি সংগঠন আছে। তাদের কর্মকান্ডে ইহুদি বিরোধিতা এবং কালোদের নির্মূল করার প্রতীজ্ঞা রয়েছে। এরা অভিবাসী বিরোধিতা এবং বর্ণবিদ্বেষকে প্রাধান্য দিয়ে এসব সংগঠন তৈরি করে। বারাক ওবামা বলেন, এসব মার্কিনীদের জন্য মানায় না। কেননা কোন ঘৃণার সংস্কৃতি মার্কিনীদের জন্য শোভা পায় না। তিনি বলেন, এ ঘটনায় সমস্ত মার্কিন নাগরিক শোকাহত। জাতি হিসাবে মার্কিনীদের আরো একাত্তবোধের উপর তিনি গুরুত্ব দেন। তিনি জানান, ধর্মীয় বিশ্বাস এবং চেহারা বা এলাকাগতভাবে বিভেদ থাকলেও জাতি হিসাবে সবাই মার্কিন পরিচয়ে পরিচিত। সে কারণে জাতিকে সর্বাগ্রে উন্নত ও নিরাপদ রাখার জন্য সকলকে সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি।ইত্তেফাক
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








