হিলারিকে ইলিয়াস আলীর কন্যা সাইয়ারা’র চিঠি বাবাকে ছাড়া এ পৃথিবী শূন্য

স্টাফ রিপোর্টার: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কাছে লেখা একটি চিঠি তুলে দেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর কন্যা সাইয়ারা নাওয়াল। সাইয়ারা বাবাকে ফিরিয়ে দেয়ার দাবিতে লেখা এ চিঠিতে লিখেছে বাবাকে ছাড়া এ পৃথিবী আমার কাছে শূন্য। আমি আমার বাবাকে আবার জড়িয়ে ধরতে চাই।
বিরোধী নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কাছে যান ইলিয়াস আলীর শিশুকন্যা সাইয়ারা। এ সময় হিলারি শিশু সাইয়ারাকে আদর করেন। তার মাথায় হাত বুলিয়ে বলেন, তোমার বাবার কথা আমি সরকারকে বলেছি। যেন তাকে দ্রুত তোমাদের কাছে ফিরিয়ে দেয়ার সব ধরনের উদ্যোগ নেয়। সাইয়ারার চিঠিটি হুবুহু তুলে ধরা হলো
প্রিয় হিলারি ক্লিনটন
বাংলাদেশ সফর করার জন্য আপনাকে অভিনন্দন। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে, আমার পিতা এম. ইলিয়াস আলী বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক একজন এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাংগঠনিক সম্পাদক। ২০১২ সালের ১৭ই এপ্রিল তাকে মধ্যরাতের দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা অপহরণ করে। কেউ আমার পিতাকে আমার কাছে ফিরিয়ে দিতে পারছেন না। অনেক দিন হয়ে গেছে বাবা আমাকে আদর করে চুমু দিয়েছিলেন। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে তিনি আমাকে চুমু দিতেন। কিন্তু এখন কেউ নেই, কেউ আমাকে চুমু দেন না। আমার খুব কষ্ট হয়। একা লাগে। বাবাকে ছাড়া এ পৃথিবী আমার কাছে শূন্য। আমি জানি, আপনি বাংলাদেশের মানুষকে খুব ভালবাসেন। আপনিও তো একজন মা। আমি আমার বাবাকে আবার জড়িয়ে ধরতে চাই। তার কাছ থেকে চুমু খেতে চাই। আমি বিশ্বাস করি, সরকার যদি আন্তরিক হয় তাহলে শিগগিরই আমার বাবা আমার কাছে ফিরে আসবেন। তাই, দয়া করে এ বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরুন এবং আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দিতে সহায়তা করুন। আপনার উজ্জ্বল সাফল্য কামনা করি।
সর্বোচ্চ সম্মানসহ
সাইয়ারা নাওয়াল
এম. ইলিয়াস আলীর কন্যা। মানবজমিন
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








