বাংলাদেশের জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের সঙ্গে দেখা করলেন নোবেল বিজয়ী ড. ইউনূস

নিউইয়র্ক প্রতিনিধি : বাংলাদেশের জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের সঙ্গে দেখা করেছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এদিকে, নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে গতকাল সোমবার হুমায়ূন আহমেদের চতুর্থ কেমোথেরাপি সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিশেষজ্ঞ চিকিত্সক স্টিফেন ভ্যাচ দীর্ঘসময় হুমায়ূন আহমেদের সঙ্গে কথা বলেন। জটিল কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই তাঁর চতুর্থ কেমোথেরাপি শেষ হয়েছে। শারীরিক অন্যান্য পরীক্ষার পর হুমায়ূন আহমেদের আরোগ্যের ব্যাপারে আবারও আশাবাদ ব্যক্ত করেছেন চিকিত্সক।
১৮ নভেম্বর হুমায়ূন আহমেদের ক্যাট স্ক্যান করা হবে। এর ফলাফলের পর দ্বিতীয় ধাপের চিকিত্সার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। অস্ত্রোপচার ছাড়াই দ্বিতীয় দফা কেমোথেরাপির মাধ্যমেই ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের চিকিত্সার ব্যাপারে চিকিত্সক ভ্যাচ পুনরায় আশাবাদ ব্যক্ত করেন। হাসপাতালে হুমায়ূন আহমেদের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন, একজন নিকটাত্মীয় এবং নিউইয়র্ক মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিত সাহা।
হুমায়ূন আহমেদ চিকিত্সার জন্য নিউইয়র্কের কুইন্সে অবস্থান করছেন। গত রোববার ঈদের দিন সন্ধ্যায় তাঁকে দেখতে গিয়েছিলেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। তিনি বেশ কিছু সময় হুমায়ূন আহমেদের বাসায় অবস্থান করেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁর চিকিত্সার খোঁজখবর নেন। হুমায়ূন আহমেদ তাঁর লেখা বেশ কিছু বই মুহাম্মদ ইউনূসকে উপহার দেন।
১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের ৬৩তম জন্মদিন। তাঁর জন্মদিনে আত্মজীবনীমূলক নতুন বই ‘রং পেন্সিল’ প্রকাশ করবে প্রকাশনী সংস্থা অন্যপ্রকাশ। ওইদিন থেকেই হুমায়ূন আহমেদের বই আমাজান ডট কম-এ পাওয়া যাবে বলে জানিয়েছেন বিশ্বজিত সাহা।প্রথম আলো

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল