হুমায়ূন আহমেদকেই আবার ফিরে পেতে চাইতাম : অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী শাওন

অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী মেহের আফরোজ শাওন বলেছেন, হুমায়ূন আহমেদের নামে ন্যূনতম একটি সড়কের নামকরণ করা উচিত। কারণ হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের জনপ্রিয়তম একটি নাম। সরকারের এ বিষয়ে পদক্ষেপ নেয়া উচিত। বৈশাখী টেলিভিশনের সেলিব্রেটি আড্ডার অনুষ্ঠান ‘লীজান শুধুই আড্ডা’য়—এ মন্তব্য করেন শাওন। তিনি বলেন, যদি আলাদিনের দৈত্যের কাছে সত্যিকারের কিছু পাওয়ার সুযোগ থাকত তাহলে হুমায়ূন আহমেদকেই আবার ফিরে পেতে চাইতাম। হুমায়ূন আহমেদ প্রসঙ্গ ছাড়াও আড্ডায় গুণী এই অভিনেত্রী কথা বলেছেন নিজের ভবিষ্যত্ কর্মপরিকল্পনা, অভিনয় ও বর্তমান ব্যস্ততাসহ নানা প্রসঙ্গে। সম্প্রতি মুক্তধারার কর্ণধার বিশ্বজিত্ সাহা হুমায়ূন আহমেদের যেসব চিত্রকর্ম তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন সে বিষয়েও মন্তব্য করেন শাওন। তিনি বলেন, চিত্রকর্ম ছিল ২৫টি, কিন্তু জানতে পারলাম তিনি ২০টি ছবি ফেরত দিয়েছেন। বাকি ৫টি চিত্রকর্ম কোথায় গেল?আমার দেশ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








