হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র এডভাইজার পদে বাংলাদেশি বংশোদ্ভূত জেইন সিদ্দিক
ইউএসএনিউজঅনলাইন.কম : হোয়াইট হাউজে গুরুত্বপূর্ণ পদে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক হিসেবে নিয়োগ পেলেন জেইন সিদ্দিক। তাকে হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র এডভাইজার হিসেবে নিযুক্ত করা হয়েছে। ১৩ জানুয়ারি নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হোয়াইট হাউজে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে আরো কয়েকজনের সাথে জেইনের নাম ঘোষণা করেন।
উল্লেখ্য, গত বছর ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কে প্রস্তুতি টিমের মেম্বার ছিলেন জেইন সিদ্দিক। তার আগে বেটো ও’রোক’সের প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন টিমের ডেপুটি পলিসি ডিরেক্টরও ছিলেন। তার সিনেট ক্যাম্পেইন টিমেরও সিনিয়র পলিসি এডভাইজার ছিলেন প্রিন্সটন ইউনিভার্সিটি ও ইয়েল ল’ স্কুল থেকে উচ্চতর ডিগ্রি নেয়া জেইন। নিউইয়র্কে বেড়ে উঠা জেইনের কর্মজীবন শুরু হয়েছে ইউএস সুপ্রিম কোর্টের জজ ইলেনা ক্যাগন ও ইউএস কোর্ট অব আপিলের জজ ডেভিড ট্যাটেলের সাথে কাজের মধ্যদিয়ে। জেইন খ্যাতনামা ল’ ফার্ম ওরিক হেরিঙটন এ্যান্ড সাটসলিফ এলএলপি’র সহযোগী হিসেবেও কাজ করেছেন। বাইডেন-কমলা ট্র্যাঞ্জিশন টিমে ডমেস্টিক এ্যান্ড ইকনোমিক বিভাগের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায়ই এ নিয়োগ পেলেন জেইন। তার বাবা ডা: মামুন ও মা ডা: হেলেন দু’জনই নিউইয়র্কে কর্মরত।

এ বিষয়ে বাইডেন-কমলা হ্যারিসের ট্র্যাঞ্জিশন টিমের সাউথ এশিয়া বিষয়ক সিনিয়র এডভাইজার রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক বলেন, জেইন অত্যন্ত মেধাবি একজন মানুষ। দীর্ঘদিন মার্কিন প্রশাসনের বিভিন্ন দায়িত্ব পালন করে তার প্রমাণ দিয়েছেন। তার এ নিয়োগ অবশ্যই বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানদের জন্য বড় একটি সুসংবাদ।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








