Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

হোয়াইট হাউজের বেষ্টনী টপকানোয় এক নারী আটক

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: June 27, 2013 | 7:27 AM

ডেস্ক: হোয়াইট হাউজের নিরাপত্তা বেষ্টনী টপকে ভেতরে ঢুকে পড়ায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মার্কিন গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের এক মুখপাত্র ওই নারীকে শনাক্ত করেছেন। কমলা রঙের বিশেষ জাম্পস্যুট পরে লাফ দেয়া ওই নারীর নাম ডায়ানে উইলসন। সিক্রেট সার্ভিস জানিয়েছে, কিউবায় অবস্থিত কুখ্যাত গুয়ান্তানামো বে বন্দি শিবির বন্ধের দাবিতে একটি বিক্ষোভের সময় এ কাণ্ড ঘটান ওই নারী। উইলসনের বিরুদ্ধে হোয়াইট হাউজে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনার পর তাকে স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তাকে এখন নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। প্রতীকী ওই প্রতিবাদ-বিক্ষোভে বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘এখনই গিতমো (গুয়ান্তানামো) বন্ধ করুন’ ও ‘ওবামা, গিতমো বন্ধ করুন’ বলে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। ১৭ জন গুয়ান্তানামো বন্দিদের পোশাক পরে ছোটখাট ওই প্রতিবাদ বিক্ষোভে অংশ নেন। তাদেরই একজন উইলসন। হোয়াইট হাউজের উত্তর-পশ্চিম দিকের নিরাপত্তা বেষ্টনীর সঙ্গে নিজেদের চেইন দিয়ে বেঁধে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। কিউবার কুখ্যাত গুয়ান্তানামো বে বন্দি শিবির অবিলম্বে বন্ধের দাবি জানান তারা। এদিকে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, গুয়ান্তানামো বন্দি শিবির বন্ধে তিনি তার প্রচেষ্টা দ্বিগুণ করছেন।মানবজমিন
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV