Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বারাক ওবামার ইফতার

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: August 11, 2012 | 11:45 AM

বারাক ওবামা

 

ইব্রাহিম চৌধুরী : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘আমরা একবাক্যে ঘোষণা করতে চাই, ধর্মবিশ্বাস নিয়ে সহিংসতার কোনো স্থান যুক্তরাষ্ট্রে নেই। অন্যান্য ধর্মবিশ্বাসের মতো ইসলাম ধর্মও আমেরিকার পারিবারিক জীবনধারার অংশ।’ ইসলামকে মহান ধর্ম উল্লেখ করে প্রেসিডেন্ট ওবামা বলেন, ইসলামের শিক্ষা মার্কিন জাতিকে আরও শক্তিশালী করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় হোয়াইট হাউসে আয়োজিত ইফতারে প্রেসিডেন্ট বারাক ওবামা এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সময় থেকে ধারাবাহিকভাবে হোয়াইট হাউসে ইফতারের আয়োজন হয়ে আসছে। গতকাল ছিল প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়াদকালের তৃতীয় ইফতার আয়োজন। হোয়াইট হাউসের স্টেট ডিনার হাউসে আয়োজিত এই ইফতারে যোগ দেন মার্কিন কংগ্রেসের দুজন মুসলিম সদস্য—কিথ এলিসন ও এনড্রে কাসন। ইফতারে ওয়াশিংটনে নিযুক্ত মুসলিম দেশগুলোর কূটনীতিবিদ, ওবামা প্রশাসনের উচ্চপদস্থ মুসলিম কর্মকর্তারা, বিভিন্ন রাজ্য থেকে আমন্ত্রিত মুসলিম পরিবার, ইমাম ও ধর্মীয় নেতারা যোগ দেন। প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর বক্তব্যের শুরুতে সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান। তিনি ইতিহাস স্মরণ করিয়ে বলেন, ২০০ বছর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইমাম জেফারসন হোয়াইট হাউসে ইফতার আয়োজন করেন। সেই সময়ে মুসলিম দেশ তিউনিসিয়া থেকে আসা প্রতিনিধিদের সম্মানে আয়োজিত সানসেট ডিনারকে হোয়াইট হাউসের ইতিহাসে প্রথম ইফতার বলে প্রেসিডেন্ট ওবামা তাঁর বক্তব্যে উল্লেখ করেন। লাইব্রেরি অব কংগ্রেসের সহযোগিতায় এ সময় হোয়াইট হাউসে টমাস জেফারসন আমলের একটি কোরআন শরিফ অতিথিদের জন্য প্রদর্শন করা হয়। প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের অগ্রযাত্রায় মুসলিম আমেরিকানরা সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ইসলাম ধর্মের ত্যাগ, সহিষ্ণুতা ও আত্মমর্যাদার শিক্ষার কথা উল্লেখ করেন। ১০ বছর আগে ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় নিহত মুসলিম আমেরিকানদের কথা প্রেসিডেন্ট ওবামা তাঁর বক্তব্যে স্মরণ করেন। তিনি বলেন, বহু ধর্ম, বর্ণ ও বিশ্বাসের সম্মিলনে আমেরিকা হয়ে উঠেছে একটি শক্তিশালী দেশ।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV