হ্যাকারদের কাছে জিম্মি ফ্লোরিডার রিভিয়েরা বিচ শহর কর্তৃপক্ষ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার রিভিয়েরা বিচ শহর কর্তৃপক্ষ তথ্য ফিরে পেতে হ্যাকারদের প্রায় পাঁচ কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সপ্তাহ তিনেক আগে তাদের কম্পিউটারগুলো হ্যাকিংয়ের শিকার হয়। এভাবে কর্তৃপক্ষের সব তথ্যের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন হ্যাকাররা। এ ছাড়া ই-মেইল যোগাযোগ ব্যাহত হচ্ছে, সরকারি কর্মীদের চেকের মাধ্যমে বেতন দিতে হয়েছে- এ খবর দিয়েছে ডয়েচে ভেলে।
প্রায় ৩৫ হাজার নাগরিককে সরকারি সেবা দেয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ায় বিষয়টির একটি সমাধান খুঁজছিল শহর কর্তৃপক্ষ। এ ব্যাপারে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সমপ্রতি হ্যাকারদের পাঁচ কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ব্যাপারে শহরের মুখপাত্র রোজ অ্যানি ব্রাউন বলেন, নিরাপত্তা উপদেষ্টাদের পরামর্শ অনুযায়ী মুক্তিপণের টাকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে এরপরও যে সব তথ্য ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত নয়, তা স্বীকার করেছেন তিনি। বিটকয়েনের মাধ্যমে এই অর্থ দেয়া হবে বলে জানান ব্রাউন।
এদিকে, হ্যাকিংয়ের শিকার হওয়ার পরই নতুন কম্পিউটার কেনার জন্য প্রায় আট কোটি ৩০ লাখ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে শহর কর্তৃপক্ষ। র্যানসামওয়্যার ব্যবহার করে বিশ্বব্যাপী সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কম্পিউটার হ্যাকিংয়ের ঘটনা দিন দিন বাড়ছে। এফবিআই জানিয়েছে, যুক্তরাষ্ট্রে গতবছর ১,৪৯৩টি র্যানসামওয়্যার হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় ভুক্তভোগীরা প্রায় ৩০ কোটি টাকা দিতে বাধ্য হয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র সরকার প্রায় দুইশ’টি হামলা চালানোর জন্য গতবছর ২ জন ইরানি নাগরিককে অভিযুক্ত করে। তবে এখনো তাদের ধরা যায়নি। ইতিমধ্যে তারা প্রায় ৫০ কোটি টাকা সংগ্রহ করেছেন বলে ধারণা করা হয়।
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে








