১০টি মামলায় জামিন পেলেন এ টি এন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান
পৃথক ১০টি মামলায় এ টি এন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের চার মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।আজ রোববার বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
গত ৩০ মে লন্ডনে প্রধানমন্ত্রীকে ‘বাচাল’ বলে মন্তব্য করায় দেশের বিভিন্ন জেলায় মাহফুজুর রহমানের বিরুদ্ধে মানহানির মামলা হয়। এর মধ্যে চট্টগ্রামে তিনটি এবং কক্সবাজারে দিনাজপুর, রংপুর, সিলেট, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও পিরোজপুরে একটি করে মামলা হয়। এসব মামলায় মাহফুজুর রহমান আজ হাইকোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
আজ আদালতে তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারোয়ার।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








