Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

১০ বছরে বাংলাদেশে দারিদ্র্য কমেছে ২৬ ভাগ : বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: June 20, 2013 | 10:59 AM

ডেস্ক: বাংলাদেশে ২০০০ থেকে ২০১০ সালের মধ্যে দারিদ্র্য কমেছে শতকরা ২৬ ভাগ। এর মূলে রয়েছে শ্রমিক আয় বৃদ্ধি ও ভূপ্রকৃতির পরিবর্তন। আজ বিশ্বব্যাংক এক প্রতিবেদনে এ কথা বলেছে। এতে বলা হয়, ২০০০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত এই দারিদ্র্য কমেছে সুষম ও স্থির গতিতে। এর মধ্যে ২০০০ থেকে ২০০৫ সালের মধ্যে বার্ষিক ১ দশমিক ৮ ভাগ হারে এবং ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে বার্ষিক ১ দশমিক ৭ ভাগ হারে দারিদ্র্য কমেছে। এতে গরিব মানুষের সংখ্যা কমেছে। ২০০০ সালে তাদের সংখ্যা ছিল ৬ কোটি ৩০ লাখ। তা ২০০৫ সালে কমে দাঁড়ায় ৫ কোটি ৫০ লাখে। ২০১০ সালে এ সংখ্যা দাঁড়ায় ৪ কোটি ৭০ লাখ। জনসংখ্যা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও গত ১০ বছরে গরিব মানুষের সংখ্যা কমেছে শতকরা ২৬ ভাগ। ‘বাংলাদেশ পোভার্টি অ্যাসেসমেন্ট: এ ডিকেড অব প্রগ্রেস ইন রিডিউসিং পোভার্টি, ২০০০-২০১০’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, শ্রমিকদের আয় উচ্চ আয়ের ক্ষেত্রে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। একই সঙ্গে তা দারিদ্র্যের হার কমাতে সহায়তা করেছে। এর পাশাপাশি, গত কয়েক দশকে প্রজনন হার স্থির হারে কমেছে। এর ফলে নির্ভরশীলতার হার কমে গেছে। বেড়েছে মাথাপিছু আয়। কমেছে দারিদ্র্য। ভূপ্রকৃতির পরিবর্তনের ফলে শ্রম বাজারে যে চাপ সৃষ্টি হচ্ছে তাতে দ্রুত বর্ধনশীল শ্রম শক্তিকে দক্ষ শ্রম শক্তিতে পরণিত করার বিষয়ে বাংলাদেশকে আরও মনোযোগী হতে হবে। নারী শিক্ষার ধারা ও শ্রমশক্তি হিসেবে নারীদের অংশগ্রহণ কমে যাওয়ায় নজর দিতে হবে নারী-বান্ধব চাকরি, কর্মপরিবেশ ও শ্রম নীতিতে। যাতে শ্রম শক্তিতে অধিক হারে নারীর অংশ গ্রহণে সহায়তা করে। কৃষি উৎপাদন বাড়াতে এবং কলকারখানায়, সার্ভিস সেক্টরে বেতন বৃদ্ধির জন্য বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে শ্রমিকের আয় বৃদ্ধি বজায় রাখা খুব কঠিন হয়ে পড়বে। ২০ বছরের মধ্যে প্রবীণদের নিয়ে বড় ধরণের একটি চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ।মানবজমিন
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV