Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
সব ক্যাটাগরি

১৫ মে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: April 18, 2011 | 6:58 PM

 হাকিকুল ইসলাম খোকনঃ নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাব এর কার্য্যকরী কমিটির সভা এবং মহান স্বাধীনতা দিবসের ৪০ তম বার্ষিকীর আলোচনা সভা গত ৩ এপ্রিল জ্যাকসন হাইটসের প্রেসক্লাবের অস্থায়ী কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের প্রেসিডেন্ট এবং সাপ্তাহিক দেশবাংলা এবং বাংলাটাইমস সম্পাদক ডা: চৌধুরী সারওয়ারুল হাসান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম। 

  

আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি মাহমুদ খান তাসের, সহ-সভাপতি বাপ্সনিউজ এডিটর, ওয়েভ পত্রিকা বোস্টনবাংলানিউজ ডটকমের প্রধান সম্পাদক হাকিকুল ইসলাম খোকন, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন সরকার, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম মজুমদার, সদস্য ও সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা: ওয়াজেদ এ. খান, সদস্য ও সাপ্তাহিক বাংলাপত্রিকা সম্পাদক আবু তাহের, সদস্য ও বাপ্সনিউজ বিশেষ প্রতিনিধি এবিএম সালেহ উদ্দিন প্রমুখ। আমন্ত্রিত হিসেবে আলোচনায় অংশগ্রহন করেন প্রেসক্লাব উপদেষ্টা শিশু সাহিত্যিক হাসানুর রহমান ও সাকিনা ডেনী। সভায় সর্বসম্মতিক্রমে ১৫ মে রবিবার বিকাল ৩টায় প্রেসক্লাব কার্য্যালয়ে ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠনের সিদ্ধান্ত হয়।উল্লেখ্য, নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের ২০১০-২০১১ সালের কমিটির মেয়াদ শেষ হবে ২০১১ সালের ডিসেম্বর মাসে। নাম প্রকাশে অনইচ্ছুক বাপ্সনিউজকে জানান, ২০১১ সালের রমজান মাসে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতিকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের পর ক্লাবের কোন সভা এবং বিগত ২ বছর কোন সাধারণ সভা অনুষ্ঠিত হয়নি। এজন্য সাধারণ সদস্যদের মাঝে চাপা ক্ষোভ রয়েছে বলে জানা গেছে।

 

 

ক্লাবের সভায় বিভিন্ন অসুবিধার কারণে ক্রটির জন্য অনুতপ্ত প্রকাশ করা হয়। ক্লাবকে গতিশীল করার জন্য ১৫ মে’র সাধারণ সভায় বিস্তারিত আলোচনা করে সর্বসম্মত সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।২য় পর্বে ছিল ক্লাবের সভাপতি ডা: চৌধুরী সারওয়ারুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম এর পরিচালনায় মহান স্বাধীনতা দিবসের ৪০ তম বার্ষিকীর আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি মাহমুদ খান তাসের ও হাকিকুল ইসলাম খোকন, সদস্য ডা: ওয়াজেদ এ. খান, আবু তাহের, এবিএম সালেউদ্দিন, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম মজুমদার, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন সরকার, সাকিনা ডেনী, উপদেষ্টা হাসানুর রহমান, সাপ্তাহিক বাংলাটাইমস এবং দেশবাংলার দুই প্রতিনিধি গোলাম মল্লিক ও সরকার।সভার প্রারম্ভে ‘৭১ এর মুক্তিযুদ্ধ, ৫২ এর ভাষা আন্দোলন সহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের প্রতি দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ক্লাবের সভায় ক্লাব সদস্য এবিএম সালেহ উদ্দীনের পিতা আলহাজ্ব লুৎফুর রহমান পন্ডিত এবং যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী (১৯৮৪) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে শ্রদ্ধা জানানো হয়।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV