১৯ কোটি ডলারের বিক্রি হচ্ছে বিখ্যাত টাইম ম্যাগাজিন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিক্রি হয়ে যাচ্ছে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন। ১৯ কোটি ডলারের বিনিময়ে তা কিনে নিচ্ছেন কম্পিউটার বিষয়ক সেলসফোর্স প্রতিষ্ঠাতা মার্ক বেনিওফ ও তার স্ত্রী লিনি বেনিওফ। ইন্টারনেট জগতে তারা মার্কিন বিলিয়নিয়ার। এক বিবৃতিতে মেরেডিথ করপোরেশন ঘোষণা করেছে যে, টাইম ম্যাগাজিন ব্যক্তিগতভাবে কিনে নিচ্ছেন সেলসফোর্সের প্রতিষ্ঠাতা ও তার স্ত্রী। ম্যাগাজিনটির প্রধান সম্পাদক এডওয়ার্ড ফেলসেনথাল বলেছেন, টাইম ম্যাগাজিনের নতুন মালিক হচ্ছেন মার্ক ও লিনি বেনিওফ। এতে আমি অধিক পরিমাণে থ্রিলড বোধ করছি।
বেনিওফ দম্পতি টাইম ম্যাগাজিনকে একটি পারিবারিক বিনিয়োগ খাত হিসেবে দেখবেন। এর সঙ্গে তাদের ব্যবসায়িত প্রতিষ্ঠান সেলসফোর্সের কোনো সম্পর্ক থাকবে না। সেলসফোর্স হলো কম্পিউটারের সফটওয়্যার বিষয়ক একটি কোম্পানি। এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠা করেন মার্ক বেনিওফ। টাইম ম্যাগাজিন কিনে নিলেও এতে প্রতিদিনের সিদ্ধান্ত বা কর্মকান্ডের সঙ্গে জড়িত হবেন না বেনিওফ দম্পতি। এসব সিদ্ধান্ত তারা ছেড়ে দেবেন ম্যাগাজিনটির বর্তমান নির্বাহী কর্মকর্তাদের হাতে।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








