Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

২০১১-১২ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা এক হাজার ২৮৫ কোটি ডলার দেশে পাঠিয়েছেন

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: July 4, 2012 | 2:04 AM

 সদ্য সমাপ্ত ২০১১-১২ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন প্রায় এক হাজার ২৮৫ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। এতে প্রবাসী-আয়ে শেষ পর্যন্ত প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে প্রায় ১০ দশমিক ৩০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক তাদের সর্বশেষ মুদ্রানীতিতে (ডিসেম্বর-জুন) রেমিট্যান্স প্রবৃদ্ধি এক অঙ্কে সীমিত থাকার আশঙ্কা করেছিল। তবে সর্বশেষ সাময়িক হিসাবে দেখা যাচ্ছে, তার চেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে।
এর আগের বছর অর্থাৎ ২০১০-১১ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন (রেমিট্যান্স) এক হাজার ১৬৫ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। গত বছর প্রবাসী-আয়ে প্রবৃদ্ধি হয়েছিল ৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে।
প্রাপ্ত পরিসংখ্যানে দেখা যায়, সদ্য সমাপ্ত অর্থবছরে প্রবাসে কর্মরত বাংলাদেশিরা ব্যাংকব্যবস্থার মাধ্যমে এক হাজার ২৮৪ কোটি ৬০ লাখ ৫০ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন। আগের বছর পাঠিয়েছিলেন এক হাজার ১৬৫ কোটি তিন লাখ ১০ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা।
সর্বশেষ অর্থবছরে মাসভিত্তিক প্রবাসী-আয় পর্যালোচনা করলে দেখা যায়, জানুয়ারি মাসে সর্বোচ্চ ১২২ কোটি ১৪ লাখ ১০ হাজার ডলারের সমপরিমাণ প্রবাসী-আয় পাওয়া গেছে। আর সেপ্টেম্বর মাসে সর্বনিম্ন ৮৫ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ডলারের প্রবাসী-আয় এসেছে।
প্রবাসী-আয়ের উচ্চ প্রবাহ দেশের চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তাবস্থা বজায় রাখতে সহায়তা করছে বিগত বেশ কয়েক বছর ধরে। তবে ২০১০-১১ অর্থবছরে প্রবাসী-আয়ে প্রবৃদ্ধির হার কমে যায়। অন্যদিকে সে সময় রপ্তানিতে শক্তিশালী প্রবৃদ্ধি হলেও তার চেয়ে বেশি হারে আমদানি প্রবৃদ্ধি হয়। ফলে অর্থবছরের পুরো সময় ধরে চলতি হিসাবে উদ্বৃত্ত নয়, বরং কিছুটা ঘাটতির আশঙ্কা ছিল। অবশ্য শেষ পর্যন্ত চলতি হিসাবে বেশ খানিকটা উদ্বৃত্ত থাকে।
২০১১-১২ অর্থবছরের পুরো ১২ মাসের লেনদেনের ভারসাম্যের পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি। তবে ১০ মাসের মানে জুলাই-এপ্রিল সময়কালের যে পরিসংখ্যান তাতে দেখা যায়, এই সময়কালে চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৫০ কোটি ৯০ লাখ ডলার।
গত এক দশকের প্রবাসী-আয়ের পরিসংখ্যান পর্যালোচনায় আরও দেখা যায় যে গড়ে প্রতি চার বছরে প্রবাসী-আয় দ্বিগুণ হয়ে যায়। যেমন, ২০০৪-০৫ অর্থবছরে দেশে মোট প্রবাসী-আয়ের পরিমাণ ছিল ৪৮০ কোটি ডলার। এটি ২০০৮-০৯ অর্থবছরে এসে দ্বিগুণ হয়েছে।
তবে উচ্চ হারে প্রবাসী-আয়ের প্রবাহ দেশের অর্থনীতিতে কিছু ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি করে বলে কেন্দ্রীয় ব্যাংক তার একাধিক প্রতিবেদনে এর আগে উল্লেখ করেছে। প্রবাসী-আয় দেশের অর্থনীতির প্রাণসঞ্চারী হলেও উৎপাদনশীল খাতে এর সীমিত ব্যবহার ঝুঁকি বাড়িয়ে দেয়।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV