Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

২০১২ সালের একুশ ডিসেম্বর মহাপ্রলয় ঘটবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: December 5, 2012 | 2:05 AM

২০১২ সালের ২১ ডিসেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে সাধারণ মানুষের এমন একটি আশঙ্কাকে নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। গত সোমবার ইন্টারনেট ব্লগে যুক্তরাষ্ট্র সরকারের এই বক্তব্য পোস্ট করা হয়।
এতে বলা হয় নাসার বিজ্ঞানীরা সাধারণ মানুষের কাছ থেকে এই মর্মে লাখ লাখ চিঠি পেয়েছে যে আগামী ২১ ডিসেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। একটি প্রাচীন মায়ান ক্যালেন্ডারকে ভিত্তি করে ভুল বুঝাবুঝির কারণে এই গুজব ছড়িয়ে পড়ে।
এই ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে অনেকেই মনে করেন, বিরাট একটা ধূমকেতু ওইদিন পৃথিবীতে আঘাত আনবে। অন্য একটা গ্রহের সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হতে পারে বলেও আশঙ্কা করছে কেউ কেউ। নাসার এক বিজ্ঞানী বলেন, তিনি তরুণদের কাছ থেকে বহু চিঠি পেয়েছেন, যেগুলোতে তারা ভয়ানক কোন বিপর্যয় ঘটার আগেই আত্মহত্যার ইচ্ছা ব্যক্ত করেছে।
এ বছরের গোড়ার দিকে নাসা এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে। এতে বলা হয়, মায়ান ক্যালেন্ডারে প্রকৃত পক্ষে ২১ ডিসেম্বর পৃথিবীতে মহাপ্রলয় ঘটার কথা বলা হয়নি এবং নিবিরু নামে একটি গ্রহ পৃথিবীর দিকে ধেয়ে আসছে বলে যে আশঙ্কা করা হচ্ছে তাও সত্যি নয়। এমন কোন গ্রহের অস্তিত্ব বিজ্ঞানীরা দেখতে পাননি। যুক্তরাষ্ট্রের পাশাপাশি রাশিয়াও তাদের জনগণকে আশ্বস্ত করেছে যে এদিন মহাপ্রলয় ঘটার কোনো আশংকা নেই।ইত্তেফাক
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV