Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ওবামা জনপ্রিয়তায় ভাটা

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: August 11, 2011 | 9:12 PM

বাংলা প্রেস, নিউইংল্যান্ড: যুক্তরাষ্ট্রের ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ওবামা জনপ্রিয়তায় ভাটা পড়েছে। নিবন্ধিত ভোটারদের মধ্যে ৪১ শতাংশ ওবামাকে আবারও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে আগ্রহী। আর ৪০ শতাংশ জানিয়েছেন, তাঁরা চান ২০১২ সালের নির্বাচনে একজন রিপাবলিকান প্রার্থী জয়লাভ করুন। গত মে মাসেও ওবামার অবস্থান এখনকার চেয়ে বেশ ভালো ছিল।


সে সময় তাঁর গ্রহণযোগ্যতার হার ছিল ৫২ শতাংশ।পিউ গবেষণাকেন্দ্র গত ২০ থেকে ২৪ জুলাই দেড় হাজার প্রাপ্তবয়স্ক এবং এক হাজার ২০৫ জন ভোটারের ওপর এ জরিপ চালায়। এতে দেখা যায়, স্বতন্ত্র ভোটারদের মধ্যেও ওবামাকে সমর্থনের হার কমেছে। ৩১ শতাংশ স্বতন্ত্র ভোটার ওবামাকে আবারও ক্ষমতায় দেখতে চান। মে মাসে এ হার ছিল ৪২ শতাংশ। মার্চে ছিল ৪০ শতাংশ। ইউএসএ টুডে/গ্যালাপ পরিচালিত জরিপেও দেখা যায়, ভালো অবস্থায় নেই ওবামা। জরিপে অংশ নেওয়া ৫১ শতাংশ লোক মনে করেন, পুনর্নির্বাচিত হওয়ার যোগ্য নন ওবামা। আর ওবামার পক্ষে রয়েছেন ৪৭ শতাংশ অংশগ্রহণকারী।রিপাবালিকানদের সম্ভাব্য প্রার্থীর ক্ষেত্রে ম্যাসাচুসেটসের সাবেক গর্ভনর মিট রমনি মতামত জরিপগুলোতে বেশ এগিয়ে আছেন। তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন, ২৪ শতাংশ অংশগ্রহণকারী। এর পরেই আছেন টেঙ্াসের গভর্নর রিক পেরি। তিনি এখন পর্যন্ত তাঁর প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথা প্রকাশ না করলেও ১৭ শতাংশ অংশগ্রহণকারীর সমর্থন পেয়েছেন।

ট্যাগ:
Situs Streaming JAV