২০৫০ সালে বিশ্বে প্রবীণ জনসংখ্যা দাঁড়াবে ২০০ কোটিতে!
ডেস্ক: বিশ্বে প্রতি ৯ জনের মধ্যে ১ জনের বয়স ৬০ বা তার বেশি। ২০৫০ সালের মধ্যে প্রবীণ জনসংখ্যা আরও বাড়বে ও প্রতি ৫ জনে একজন থাকবেন ষাটোর্ধ্ব। সে সময় বিশ্বের মোট জনসংখ্যার মধ্যে ২০০ কোটিই হবেন প্রবীণ ব্যক্তি। এমনকি যাদের বয়স ১০০ বা তার বেশি, তাদের সংখ্যাতেও আসবে উল্লেখযোগ্য ও ইতিবাচক পরিবর্তন। ২০১১ সালে শতায়ু মানুষের সংখ্যা যেখানে ছিল ৩ লাখ ১৬ হাজার ৬০০ জন, সেখানে ২০৫০ সালে সে সংখ্যা ১০ গুণ বেড়ে দাঁড়াবে ৩২ লাখে। এজিং ইন দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি: এ সেলিব্রেশন অ্যান্ড এ চ্যালেঞ্জের এক রিপোর্টে এ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। ইউনাইটেড নেশন্স পপুলেশন ফান্ড ইন্ডিয়া (ইউএনএফপিএ) ও জাতিসংঘের সঙ্গে সম্পৃক্ত কয়েকটি আন্তর্জাতিক সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বে বেশ স্থিতিশীল হারেই জনসংখ্যা বেড়ে চলেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, ১৯৫০ সালে বিশ্বে ৬০ বা ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা ছিল ২০ কোটি ৫০ লাখ। ২০১২ সালে প্রবীণদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮১ কোটিতে। আগামী ১০ বছরেই এ সংখ্যা বেড়ে ১০০ কোটিতে দাঁড়াবে ও ২০৫০ সাল নাগাদ তা দ্বিগুণ হয়ে দাঁড়াবে ২০০ কোটিতে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








