Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

২৬ মার্চ বাংলাদেশ ডে প্যারেড : নিউইয়র্ক গভর্ণর অফিস, মেয়র অফিস, পাবলিক এডভোকেটসহ পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা যোগ দিচ্ছেন

অনলাইন ডেস্ক পঠিত: 141 বার

প্রকাশিত: March 25, 2017 | 11:23 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের ৫০বছর পূর্তি উপলক্ষে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত দ্বিতীয় বছরের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মুক্তির গান এর চিত্রগ্রাহক মার্কিন সহ-মুক্তিযোদ্ধা লিয়ার লেভিন। পাবলিক এডভোকেট ল্যাটিসিয়া জেমস, আমেরিকার মূলধারার নির্বাচিত প্রতিনিধি, গভর্ণর অফিস, মেয়র অফিস, ইমিগ্রেশন এফেয়ার্স, কমিউনিটি বোড ৩ এর চেয়ারম্যান ও নিউইয়র্ক পুলিশ কমিশনারের পক্ষ থেকে  ডেপুটি চীফ স্টিভেন সিল্ক, ১১৫ প্রিসেন্ট এর ইন্সপেক্টর মিশেল লির্জারীসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তারা বাংলাদেশের স্বাধীনতা দিবসের এই প্যারেডে যোগ দিচ্ছেন। 
 মুক্তিযুদ্ধে গৌরবোজ্বল অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক নিউইয়র্কের ব্রুকলীনে বসবাসরত বীরবিক্রম আবদুল মালেক ও নিউইয়র্কের লং আইল্যান্ডে বসবাসরত বীরপ্রতীক মমতাজ হাসান। আসার সম্ভাবনা রয়েছে বীরপ্রতিক উপাধিপ্রাপ্ত ক্যাপ্টেন সায়ীদ মোহাম্মদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের যে দুজন মহিলা মুক্তিযোদ্ধা বীরপ্রতিক খেতাব অর্জন করেছেন, তার মধ্যে অন্যতম ক্যাপ্টেন সিতারা বেগম বসবাস করেন যুক্তরাষ্ট্রের মিশিগানে। তাঁকেও আমন্ত্রণ জানানো হয়েছে। অসুস্থতার কারণে তিনি যোগ দিতে না পারলেও স্বাধীনতার ৫০ বছর পালনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি অভিনন্দন জানিয়েছেন উদযাপন পরিষদের আহ্বায়ককে। এই অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে থাকবেন কাদেরীয়া বাহিনীর অন্যতম বীর মুক্তিযোদ্ধা ডঃ নূরন নবী। থাকবেন সেক্টর কম্যান্ডার ফোরামের অন্যতম কর্মকর্তা মেজর (অবঃ) এহসান উল্লাহ এবং স্বাধীন বাংলা অস্থায়ী মুজিব নগর সরকারের কর্মকর্তা যাহিদ হোসেন।  স্বাধীনতা দিবসের  অনুষ্ঠানে এবছর আমেরিকায় বসবাসরত ৫জন প্রবীণতম মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদাণ করা হবে বলে আহ্বায়ক তাজুল ইমাম জানান। তিনি আরো জানান যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল মুক্তিযোদ্ধাকে আমরা সম্মানিত করতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে। প্রবাসে বসবাসরত মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের পতাকা দিয়ে বানানো উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হবে। আবহাওয়া দফতরের পুর্বাভাস অনুযায়ী যদি ২৬ মার্চ বৃষ্টি হয়ে থাকে তাহলে আয়োজকরা ৭৭ স্ট্রীট ও ৩৭ এভিনিউতে অবস্থিত পিএস ৬৯ মিলনায়তনে সকল অনুষ্ঠান করবে। তবে কমিটির আহ্বায়ক তাজুল ইমাম জানিয়েছেন প্রারেডসহ সকল অনুষ্ঠানসূচী অপরিবর্তিত থাকবে।
দুপুর ১২টায় শফিক মিয়ার  ঢোল  ও রেজাউল করিম স্যাক্সোফোন এর সুর দিয়ে অনুষ্ঠান শুরু হবে। উদীচী শিল্পী গোষ্ঠী, সুর ও ছন্দ এবং সঙ্গীত পরিষদ দলগতভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ৪৬ কবি পড়বেন ৪৬টি স্বাধীনতার কবিতা। দুপুর ১টায় শিশু-কিশোরদের অংকন ও রচনা প্রতিযোগিতা শুরু হবে ইত্যাদি রেস্টুরেন্টের দোতলায়। বিকেল ৫টায় শুরু হবে প্যারেড। সকলকে অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য আহ্বায়ক তাজুল ইমাম আহ্বান জানিয়েছেন। একক সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী শহীদ হাসান, কাবেরী দাস, শাহরীন সুলতানা, জিনাত রেহানা, তাহমিনা শহীদ ও শাহ মাহবুব।
নিউইয়র্কের গভর্ণর এন্ড্র ক্যুমো এবং নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাজিও পৃথক পৃথক বার্তায় বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করার জন্য মুক্তধারা ফাউন্ডেশনকে অভিননন্দন জানিয়ে প্রবাসী বাংলাদেশীদের অভিনন্দন জানান। স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্বজিত সাহার সম্পাদনায় ‘বাঙালীর চেতনা’ নামে একটি ম্যাগাজিন প্রকাশিত হয়েছে। কথাসাহিত্যিক আনিসুল হক, শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সেলিম চৌধুরী যোগ দেবেন স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে। মুক্তিযুদ্ধের উপর ছবি প্রদর্শনী: মুক্তিযুদ্ধ জাদুঘরের সহায়তায় ব্যবস্থাপনা থাকছেন গোপাল সান্যাল।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV