৪.৮ ইঞ্চির নতুন আইফোন?
অ্যাপলের জনপ্রিয় স্মার্টফোন আইফোনের সর্বশেষ সংস্করণ বাজারে আসার বিষয়ে অনেক দিন ধরেই চলছে নানা আলোচনা। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার সম্মেলনে এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলেও মনে করা হচ্ছে। ঘোষণার পাশাপাশি আগামী বছরের শুরুর দিকেই আসতে পারে ৪.৮ ইঞ্চির নতুন আইফোন! এমনই জানা গেল সম্প্রতি গবেষণা সংস্থা সিটি রিসার্চের গবেষণায়।
সংস্থাটির গবেষক গ্লেইন ইয়েং জানান, বড় পর্দার আইফোন ৬ আগামী বছরের প্রথম কোয়ার্টারেই আসবে। ৪.৮ ইঞ্চির আইফোনটিতে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে বলেও জানা গেছে। তবে নতুন আইফোনের নাম ৫এস নাকি ৬ হবে এ বিষয়ে কিছু জানা যায়নি। আইফোনের পাশাপাশি আইপ্যাড মিনির সর্বশেষ সংস্করণ বিষয়েও চলছে নানা আলোচনা। সিটি রিসার্চের তথ্য অনুযায়ী, নতুন আইপ্যাড মিনির রেজল্যুশন ২০৪৮*১৫৩৬ পিক্সেল হতে পারে এবং দাম হতে পারে ২৩০-২৫০ ডলার। অ্যাপলের নতুন এসব যন্ত্রে যুক্ত হচ্ছে অ্যাপল আইওএস ৭। তবে এসব বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে কিছুই জানা যায়নি। বরাবরের মতো নতুন আইফোন কিংবা আইপ্যাড মিনির ব্যাপারে একেবারেই চুপচাপ রয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। এখন অ্যাপলের ডেভেলপারদের সম্মেলনের দিকেই নজর সবার। এর জন্য অ্যাপলপ্রেমীদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আলম/প্রথম আলো
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








