Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে নিউইয়র্কসহ আমেরিকার পূর্বাঞ্চলের স্কুলগুলোর ক্লাস, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র বাঙালী ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: September 5, 2012 | 10:51 AM

ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক : দীর্ঘ দু’মাস ছুটির পর ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নিউইয়র্কসহ আমেরিকার পূর্বাঞ্চলের স্কুল গুলোর ক্লাস। এজন্য আগে থেকেই শুরু হয়েছে  ঘরে ঘরে প্রস্তুতি। অভিভাবকরা যখন তাদের সন্তানদের নতুন ক্লাসের জন্য স্কূল সাপ্লাই সংগ্রহে ব্যাতিব্যস্ত ঠিক তখনই বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক নেয় ব্যতিক্রমি এক উদ্যোগ। তারা বাঙালী ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রি বিতরণ করে স্কুলের জন্য অত্যাবশ্যকীয় স্কুল সাপ্লাই। এ উপলক্ষে ৪ সেপ্টেম্ব ব্রঙ্কসের মামুন টিউটোরিয়ালে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের সভাপতি মো: শামিম মিয়ার সভাপতিতে¦ উৎসবমুখর এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক মো: এন মজুমদার,ব্রঙ্কস বাংলাদেশ উইমেনস সোসাইটি নিউইয়র্কের প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি মির্জা মামুন, নাজিম উদ্দিন কামরান, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের সাধারণ সম্পাদক এ ইসলাম মামুন, মামুন টিউটোরিয়ালের স্বত্ত্বাধিকারী শেখ আল মামুন, জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি বাসির খান, মো: মুকিত চৌধুরী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন শাহেদ আহমেদ। বিপুল সংখ্যক প্রবাসী ছাত্র-ছাত্রী ও অভিভাবক অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের স্কুল সাপ্লাই সংগ্রহ করেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV