Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

৯/১১ এ যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা ছিল আল কায়েদার

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: May 6, 2011 | 10:02 AM

ইউএসএনিউজ ডেস্ক: ৯/১১ এ যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা ছিল আল কায়েদার। ওসামা বিন লাদেনর পাকিস্তানের বাড়ি থেকে ৯/১১ এর ১০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রে হামলা চালানোর পরিকল্পনা সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। মার্কিন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, রেল পথে হামলার পরিকল্পনা করা হয়েছিল।কর্তৃপক্ষ আবোটাবাদের বাড়ি থেকে উদ্ধার করা কম্পিউটার, ডিভিডি এবং নথিপত্র পরীক্ষা করে দেখছেন বলে জানা যায়। ধারণা করা হচ্ছে এই বাড়িটিতে লাদেন প্রায় ছয় বছর যাবৎ লুকিয়ে ছিলেন।এদিকে প্রেসিডেন্ট ওবামা আবোটাবাদ অপারেশনে সংশ্লিষ্ট দলের কয়েকজনের সাথে সাক্ষাৎ করেছেন। তিনি গতকাল কেনটাকির ফোর্ট ক্যাম্পবেলে অভিযানে অংশ নেওয়া কয়েকজন মেরিন সেনার সাথে এক সংরক্ষিত বৈঠকে মিলিত হন।এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটি বুলেটিন এবং বার্তা সংস্থা এপি জানিয়েছে, ৯/১১ এ যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনার ব্যপারে পাকিস্তানে প্রাপ্ত তথ্যে নিশ্চিত হওয়া গেছে। বুলেটিন থেকে জানা যায়, লাদেনের বাসভবনে হাতে লেখা নোটে রেলপথে হামলার পরিকল্পনার উল্লেখ পাওয়া যায়। যদিও রেলপথটিকে নির্দিষ্ট করা যায় নি।এদিকে এপির প্রতিবেদনে বলা হয়, বুলেটিন পর্যালোচনা করে বোঝা যায় যে, আল কায়েদা একটি ট্রেনকে লাইনচ্যুত করতে চেয়েছিল। যা থেকে অনুমান করা যায় উপত্যাকা অথবা ব্রীজ থেকে ট্রেন লাইনচ্যুত করার পরিকল্পনা ছিল আল কয়েদার।
ট্যাগ:
Situs Streaming JAV