Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

ড. শিরীন শারমীন চৌধুরী বাংলাদেশের স্পিকার হিসেবে আজ শপথ নিচ্ছেন

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: April 28, 2013 | 2:30 PM

সংরক্ষিত মহিলা কোটায় নির্বাচিত সংসদ সদস্য মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমীন চৌধুরী স্পিকার হচ্ছেন। আজই তিনি স্পিকার হিসেবে শপথ নিতে যাচ্ছেন বলে সরকারি সূত্রে জানা গেছে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের এক সভায় ড. শিরিন শারমীন চৌধুরীকে স্পিকার করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আজ বিকাল চারটায় সংসদ ভবনে আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির বৈঠকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে আজই স্পিকার নির্বাচন সম্পন্ন হবে। সংসদেও সংখ্যাগরিষ্ঠ সদস্যদেও মতামতের বৃত্ত্বিতে স্পিকার নির্বাচন হয়ে থাকে। ডেপুটি স্পিকার হিসেবে কর্নেল অব. শওকত আলী বহাল থাকছেন। তবে কোন কারণে তিনি পদত্যাগ করলে এডভোকেট ফজলে রাব্বি মিয়াকে ডেপুটি স্পিকার করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। গত ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদ অ্যাডভোকেট শপথ নেয়ার সঙ্গে সঙ্গে স্পিকার পদটি শূন্য হয়ে যায়। ড. শিরীন শারমীন চৌধুরী ১৯৬৬ সালের ৬ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রজীবনে একজন মেধাবী ছাত্রী ছিলেন। তিনি ১৯৮৩ সালে এসএসসি ও ১৯৮৫ সালে এইচএসসি পাশ করেন। দুইটি পরীক্ষায়ই ঢাকা বোর্ড থেকে মেধা তালিকায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে এলএলবি ও ১৯৯০ সালে এলএলএম পাশ করেন। ২০০০ সালে তিনি ইউকে থেকে ইউনির্ভাসিটি অব এসেক্স আইনে পিএইচডি লাভ করেন। এলএলএম পাশ করার পর তিনি ১৯৯২ সালেই বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন ফার্মাসিউটিক্যাল কনসাল্ট্যান্ট। তিনি দুই সন্তানের জননী। ড. শিরীন শারমীন চৌধুরী বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। স্পিকার পদে নির্বাচিত হলে তাকে এ পদটি ছেড়ে দিতে হবে। ২৯ মার্চ ২০০৯ তারিখে এমপি হিসেবে শপথ নেন। ৩১ জুলাই ২০০৯ তারিখে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্ব পান তিনি।আমার দেশ
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV