Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশীদের জয়যাত্রা অব্যাহত : যুক্তরাজ্যে করবি বারাহ কাউন্সিলে মুজিবুর রহমান মেয়র নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: June 21, 2012 | 11:17 AM

 
তারেক চৌধুরী, লন্ডন : যুক্তরাজ্যের করবি বারাহ কাউন্সিলের মেয়র হিসেবে প্রথমবারের মতো একজন বাংলাদেশী তথা এশিয়ান দায়িত্বলাভ করেছেন। তিনি সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর গ্রামের মো. মুজিবুর রহমান আছকির। দীর্ঘ ২৩ বছর করবিতে বসবাস করে মূলধারার রাজনীতির সংস্পর্শে আসেন জনাব রহমান। এরই ধারাবাহিকতায় গত ২০১১ সালে করবি বারাহ কাউন্সিলের নির্বাচনে লেবার পার্টির মনোনয়নে কাউন্সিলর নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর তাকে কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব দেয়া হয়। এক বছর ডেপুটি মেয়রের দায়িত্ব পালনের পর গত ২৪ মে কাউন্সিলের বার্ষিক সভায় তিনি মেয়র নির্বাচিত হন। এই বারাহর ইতিহাসে তিনিই প্রথম এশিয়ান তথা বাংলাদেশী মেয়র।
মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর মো. মুজিবুর রহমান আছকির আলাপকালে বলেন, আগামী এক বছর করবি বারাহ কাউন্সিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। এরই মধ্যে গত ১৩ জুন ২০১২ যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ তার ক্ষমতারোহণের ৬০ বছর পূর্তি উপলক্ষে ডায়মন্ড জুবিলিতে করবি বারাহ কাউন্সিলে আসেন। এ সময় রাজপরিবারের অন্যান্য সদস্যসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা রানীর সঙ্গে ছিলেন। প্রায় ১৬ হাজার নাগরিকের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে করবি বারাহ কাউন্সিলের পক্ষ থেকে মেয়র মো. মুজিবুর রহমান আছকির এবং মেয়রেস (সহধর্মিণী) মিসেস ইমরানা বেগম রানীকে স্বাগত জানান। অনুষ্ঠানে বারাহ কাউন্সিলের পক্ষ থেকে রানীকে বই উপহার দেন মেয়র। এ সময় রানী দ্বিতীয় এলিজাবেথ মেয়র মো. মুজিবুর রহমানকে শুভেচ্ছা জানান এবং মেয়র হিসেবে দায়িত্ব পালনের সাফল্য কামনা করেন।
এদিকে আগামী ২জুলাই অলিম্পিক মশাল করবি বারাহ শহরে এসে পৌঁছলে মো. মুজিবুর রহমান কাউন্সিলের মেয়র হিসেবে স্বাগত জানাবেন। এছাড়া তিনি আগামী ৫ জুলাই নর্দাম্পটনশায়ারের ডাবেনট্রি শহরে হ্যারিটেজ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে অ্যাওয়ার্ড নেবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিং পঞ্চম জর্জ ও কুইন মেরির নাতি, রানী দ্বিতীয় এলিজাবেথের চাচাতো ভাই এইচ আর এইচ প্রিন্স রিচার্ড ডিউক অব গ্লোসটার। এর আগে গত ২২ মে মো. মুজিবুর রহমান আছকির এবং মিসেস ইমরানা বেগম রানী দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণে লন্ডনের বাকিংহাম প্যালেসে রয়েল গার্ডেন পার্টিতে যোগদান করেন।
মো. মুজিবুর রহমান ১৯৭৯ সালে বাবা-মার সঙ্গে যুক্তরাজ্যর লন্ডন সিটিতে স্থায়ীভাবে বসবাসের জন্য আসেন এবং লেখাপড়া শেষে ১৯৮৯ সাল থেকে করবি বারাহ কাউন্সিলে সপরিবারে বসবাস করছেন। স্থানীয় রেস্টুরেন্ট ব্যবসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। তার বাবার নাম হাজী রমজান আলী এবং মায়ের নাম গুলবাহার বিবি। ব্যক্তিগত জীবনে তিনি পাঁচ মেয়ে ও এক ছেলের বাবা।আমার দেশ
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV