বিশ্বব্যাংকের বিবৃতি, পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত হলেই অর্থায়ন
দুর্নীতির পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত হলেই পদ্মা সেতুতে অর্থায়ন করবে বিশ্বব্যাংক। শনিবার এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছেন বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন। বিশ্বব্যাংক প্যানেলের সঙ্গে দুদকের দ্বিমত হওয়ার কথা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বব্যাংক বিশেষজ্ঞ প্যানেলের অনুসন্ধানে বেরিয়ে আসা অমীমাংসিত বিষয়গুলোর সমাধান চান তারা। বলা হয়েছে , বিশ্বব্যাংক পদ্মা সেতু ইস্যুতে তার সহযোগিতা অব্যাহত রাখবে যদি দুর্নীতি দমন কমিশন তথ্যপ্রমাণের ভিত্তিতে দুর্নীতির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করে।বিবৃতিতে বলা হয়, পদ্মা সেতু প্রকল্প এগিয়ে নিতে বিশ্ব ব্যাংক তখনি এগিয়ে আসবে যখন দেখবে দুর্নীতি দমন কমিশন এই পর্যন্ত পাওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে পূর্ণাঙ্গ ও সুষ্ঠু তদন্ত করেছে। আর এই পূর্ণাঙ্গ তদন্তের জন্য বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে আরো তথ্য প্রমান দুদককে দেয়া হয়েছে। গত ২৯ জুন বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু ঋণ চুক্তি বাতিল করে। পরে এ প্রকল্পে ফিরে আসতে বাংলাদেশ সরকারকে কিছু শর্ত দেয় বিশ্ব ব্যাংক। যে শর্ত অনুযায়ী নতুন করে দুদক এ ব্যাপারে তদন্ত শুরু করে। পদত্যাগ করেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। ছুটিতে পাঠানো হয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমানকে। লুই গ্যাব্রিয়েল মোরেনো ওকাম্পোর নেতৃত্বাধীন বিশ্ব ব্যাংকের তদন্ত প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। নতুন তদন্তে দুর্নীতির ষড়যন্ত্র খুঁজে পায় দুদক। মামলা দায়েরেরও সিদ্ধান্ত নেয় সংস্থাটি। তবে এ মামলায় আসামী তালিকা নিয়ে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে মতবিরোধ দেখা দেয় দুদকের। সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে আসামী করা প্রশ্নেই বৃহস্পতিবার দুদকের সঙ্গে বিশ্ব ব্যাংকের আলোচনা ভেস্তে যায়। ঢাকা ছেড়ে যান প্রতিনিধি দলের সদস্যরা। যাওয়ার আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গেও বৈঠক করেন তারা। পরে অর্থমন্ত্রী বিশ্ব ব্যাংকের সঙ্গে সমঝোতা না হওয়ার কথা জানিয়েছিলেন। যদিও দুদক চেয়ারম্যান বলেছেন, তদন্ত শেষে দুদক মামলা করবে।
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








