Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ফ্লাইটে পাসপোর্ট ছাড়া যাত্রার জন্য রিয়েল আইডি বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: April 17, 2025 | 6:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ফ্লাইটে পাসপোর্ট ছাড়া যাত্রার জন্য রিয়েল আইডি বাধ্যতামূলক করা হচ্ছে। যার ফলে বিমানে পাসপোর্ট ছাড়া যাত্রা করার জন্য যাত্রীদেরকে একটি স্টার চিহ্নিত ড্রাইভিং লাইসেন্স বা রিয়েল আইডি নিয়ে চলতে হবে।

এই নতুন নিয়ম অনুযায়ী, ৭ মে থেকে যারা অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণ করবেন তাদেরকে অবশ্যই রিয়েল আইডি ব্যবহার করতে হবে। এর জন্য যাত্রীদেরকে তাদের রাজ্যভিত্তিক লাইসেন্সিং এজেন্সির সাথে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার মাধ্যমে রিয়েল আইডি নিতে হবে। নিউইয়র্ক এবং নিউজার্সির জন্য মোটর গাড়ির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই আইডি প্রদানের দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, যাত্রীদের জন্য প্রয়োজনীয় নথি হিসাবে ইউটিলিটি বিল, ক্রেডিট কার্ড বিল, এবং সামাজিক নিরাপত্তা নম্বর সংক্রান্ত নথি উপস্থাপন করতে হবে। যাদের লাইসেন্সের মেয়াদ শেষ হবে তারা দ্রুত সশরীরে নবায়ন করে রিয়েল আইডি নিতে পারবেন। তবে যারা লাইসেন্স নবায়ন করতে পারেন না তাদের জন্য বিশেষ অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে রিয়েল আইডি নিতে হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়েল আইডি ছাড়া অভ্যন্তরীণ বিমানে চড়তে পারবে না। তবে যাত্রীদের যদি পাসপোর্ট বা গ্লোবাল এন্ট্রি কার্ড থাকলে তারা বিমান ভ্রমণ করতে পারবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV