Sunday, 22 November 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ ল’ সোসাইটি অব ইউএসএর নতুন কমিটি গঠন: সভাপতি অ্যাডভোকেট নাসির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুনেল বাংলাদেশে নড়াইলসহ বিভিন্ন স্থানে হামলা-নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ, মার্কিন প্রশাসনের হস্তক্ষেপ কামনা নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে যুক্তরাষ্ট্র বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্রে ১৫ বছরে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে প্রথম কৃষ্ণাঙ্গ প্রার্থী হাকিম জেফরিস; ডেমোক্রেটদের ২৫১ ভোটে মনোনয়ন, বিপক্ষে ১১ নিউ জার্সিতে আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান UN General Assembly Adopts Rohingya Resolution with Overwhelming Support; Bangladesh Calls for Urgent Action on Repatriation জাতিসংঘে বিপুল ভোটে গৃহীত রোহিঙ্গা প্রস্তাব; রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই খুঁজতে হবে: রাষ্ট্রদূত সঞ্চিতা হক New York Attorney General James Urges New York City Construction Workers to File Claims in $1.4 Million Alba Settlement নিউইয়র্কে আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ স্মরণে দোয়া ও শোকসভা: ভার্চুয়াল বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রীড়াঙ্গনে তাঁর অবদানের প্রতি গভীর শ্রদ্ধা
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জালালাবাদ ল’ সোসাইটি অব ইউএসএর নতুন কমিটি গঠন: সভাপতি অ্যাডভোকেট নাসির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুনেল

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: November 22, 2026 | 1:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৃহত্তর সিলেটের বাংলাদেশি আইনজীবীদের সংগঠন জালালাবাদ ল’ সোসাইটি অব ইউএসএ ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য গঠিত ১৭ সদস্যের এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল।

গত ৮ নভেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে অনুষ্ঠিত সংগঠনের বিশেষ সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়। এডহক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা অ্যাটর্নি মঈন চৌধুরীসহ বৃহত্তর সিলেটের বিপুলসংখ্যক বাংলাদেশি আইনজীবী, ব্যারিস্টার ও অ্যাটর্নি উপস্থিত ছিলেন।

সভায় সাধারণ সম্পাদক সাইয়েদ মঈন উদ্দিন জুনেল সংগঠনের খসড়া সংবিধান উপস্থাপন করেন। উপস্থিত সদস্যদের আলোচনা ও মতামতের ভিত্তিতে সংবিধানটি গৃহীত হয়। পরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির চার সহসভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ছালেহ উদ্দিন আহমদ, অ্যাডভোকেট মো. আব্দুস শহীদ আজাদ, অ্যাডভোকেট আলাউদ্দিন এ তালুকদার ও অ্যাডভোকেট আবু ইমরান চৌধুরী। যুগ্ম সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মো. আতিকুর রহমান শাবু। সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট লোকমান আহমদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট সাব্বির আহমেদ মাসার, প্রচার সম্পাদক অ্যাডভোকেট আলি উল্লাহ আল মারুফ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-মামুন হীরা এবং অফিস সম্পাদক অ্যাডভোকেট ছায়েদ আহমদ।

কমিটির পাঁচ সদস্য হলেন অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম, অ্যাডভোকেট আশিক আহমদ খান, অ্যাডভোকেট জয়জিত আচার্য্য, অ্যাডভোকেট হাবিবুর রহমান চৌধুরী ও অ্যাডভোকেট আবুল বিএম জাফরান।

সভায় বক্তারা প্রবাসে বাংলাদেশি আইনজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা ও ঐক্য আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বৃহত্তর সিলেটের আইনজীবীদের সম্মিলিত স্বার্থ রক্ষা এবং প্রবাসে একটি শক্তিশালী ও কার্যকর পেশাজীবী প্ল্যাটফর্ম হিসেবে জালালাবাদ ল’ সোসাইটিকে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ