Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

রঙিন ফল-মূল ও সবুজ পাতাযুক্ত সবজি খান সুস্থ থাকুন: দৈনিক ৫ রকমের শাক সবজি এবং দুই রকমের ফল খাওয়া উচিত

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: August 3, 2012 | 11:46 PM

নাজমুন্নাহার বেগম : আমরা সবাই জানি, সাতটি রঙের সমন্বয়ে রংধনু সৃষ্টি হয়। একইভাবে আমাদের প্রতিদিনের খাবারের মেন্যুতে নানা রঙের খাবার (কৃত্রিম রঙ মেশানো ছাড়া) যেমন ফল-মূল সবুজ শাক সবজিযুক্ত খাবার হূদযন্ত্র সুস্থ রাখতে সহায়ক। আমরা সবাই জানি শাক-সবজি, ফল-মূল বেশী খেলে স্বাস্থ্য ভালো থাকে। আর এর কারণ হলো, এসব খাবারে রোগ প্রতিরোধ করার মতো বিশেষ উপাদান আছে। এমনকি কোন কোন রোগের আক্রমণ বিলম্বিত করতে পারে এসব খাবার। ফল-মূল, শাক-সবজিতে যেসব ভিটামিন থাকে সেগুলো হলো- ভিটামিন সি, ক্যারোটেনয়েডস নামের কিছু উপাদান, ভিটামিন কে, রিবোফ্লোবিন এবং ফলিক এসিড। এছাড়া শাক-সবজি, ফল-মূলে আঁশ ও পানি বেশি থাকে। কিন্তু ক্যালোরি থাকে কম পরিমাণে। শাক সবজিতে ক্যালসিয়াম, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়ামও থাকে। অন্যদিকে চর্বি ও সোডিয়াম থাকে কম, ফলে এসব খাবার হূদযন্ত্র সুস্থ রাখতে সহায়তা করে। সম্প্রতি জানা গেছে, শাক-সবজি, ফল-মূলে ফাইটোকেমিক্যালস নামের কিছু উপাদান আছে। এসব উপাদানের একাধারে বিজারণ ক্ষমতার পাশাপাশি প্রদাহ ও ব্যাকটেরিয়া প্রতিরোধক ক্ষমতা আছে। এছাড়া ফাইটোকেমিক্যালস নামের উপাদানগুলো দেহের প্রতিরক্ষা শক্তি বাড়াতে সাহায্য করে। সব মিলিয়ে এসব উপাদানের কল্যাণে সুস্থ ও আরামদায়ক জীবন যাপন করা সম্ভব। শাক সবজি ও ফল-মূলে হাজারো রকমের ফাইটোকেমিক্যালস থাকে। একইভাবে লেবু, কমলালেবু, আপেল, সবুজপাতাযুক্ত শাক সবজি, হলুদ ক্যাপসিক্যাম, পেঁয়াজ ও ব্রুকলিতে পাওয়া যায় ফ্লাভোনোলস। নারিনজেনিন পাওয়া যায় সব লেবু জাতীয় ফল ও লাল আঙ্গুরে। এ উপাদান রক্তে কোলেস্টেরল এবং গ্লুকোজের মাত্রা কামায়। আমের মত হলুদ ফল, সবুজ পাতাসমৃদ্ধ সবজি এবং গাজরে রয়েছে বেটা ক্যারোটিন। এটি দেহে প্রবেশের পর ভিটামিন-এ তে রূপান্তরিত হয় এবং ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে। এছাড়া ফল-মূল ও শাক সবজির অন্যান্য সুফলের মধ্যে রয়েছে এগুলো টাইপ-২ ডায়াবেটিস বিলম্বিত করে এবং খাদ্যনালী ও পাকস্থলীর ক্যান্সার প্রতিহত করে। এগুলো মুখগহ্বর ও ফুসফুসের ক্যান্সারও প্রতিরোধ করতে সহায়তা করে বলে ধারণা করা হয়। কাঁচা ফল-মূলসমৃদ্ধ খাবার মস্তিষ্কে অ্যামাইলয়েড প্ল্যাক তৈরীতে বাধা প্রদান করে। এধরণের প্ল্যাক থেকে আলঝাইমার রোগ দেখা দেয়।

এছাড়া চোখের ছানি প্রতিহত করে ফল-মূল, শাক সবজি। অন্যদিকে কোষ্ঠকাঠিন্য দূর করতে প্রাকৃতিক পদ্ধতি হলো সবুজ শাক সবজিসহ আঁশ জাতীয় সবজি খাওয়া। যারা উচ্চ রক্তচাপে ভোগেন তারা ফল-মূল ও শাক সবজি বেশি করে খেলে উপকার পাবেন। ডায়েটরি অ্যাপ্রোচেস টু স্টপ হাইপারটেশন বা ডিএএসএইচ পরিকল্পনার আওতায় যখন রক্তচাপ কমানোর চেষ্টা করা হয় তখন উদারভাবে ফল-মূল ও শাক-সবজি খাওয়ার কথা বলা হয়। প্রশ্ন উঠতে পারে, সুফল পেতে দৈনিক কি পরিমাণ ফল-মূল ও শাক সবজি খাওয়া উচিত। ভারতের ন্যাশনাল হেলথ অ্যান্ড মেডিক্যাল রিসার্চ কাউন্সিল-এর সুপারিশ অনুযায়ী একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈনিক ৫ রকমের শাক সবজি এবং দুই রকমের ফল খাওয়া উচিত। তবে আলুকে এ হিসেবের মধ্যে ধরা হয়নি।(নাজমুন্নাহার বেগম, পুষ্টিকর্মকর্তা, গুলশান ডায়াবেটিস সেন্টার, গুলশান-২, ঢাকা  |)

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV