Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ভয়েস অব আমেরিকায় ৩৬ বছরের অভিজ্ঞতা বিনিময় করলেন বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: October 2, 2017 | 7:16 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ভয়েস অব আমেরিকায় ৩৬ বছরের কর্মজীবন। দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করে তিনি এখন বিশ্ব বিখ্যাত এই গণমাধ্যমের বাংলা বিভাগের প্রধান। দেশের সিনিয়র সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে গতকাল দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা বিনিময় করেছেন প্রখ্যাত সাংবাদিক রোকেয়া হায়দার। এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে রোকেয়া হায়দার স্মৃতিচারণ করে বলেন, প্রথমে আমি খবর পড়া শুরু করি ১৯৬৯ সালে, চট্টগ্রাম বেতারে। স্থানীয় খবর পড়ে। বেতারের আঞ্চলিক পরিচালক ছিলেন আশরাফুজ্জামান। তিনি একদিন বললেন, খবর পড়ো। নাটক করতে বলতেন। অনুষ্ঠান ঘোষণা করতে বলতেন। এটি অনেক সময়সাপেক্ষ ছিল। সেই সময়ে আমি ছাত্রী ছিলাম। খবর পড়া কি এত সহজ? স্থানীয় সংবাদ পড়লাম। পড়ে যখন দেখলাম, সংবাদের সবচেয়ে ভালো বিষয় হলো রিহার্সালের বালাই নেই। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হবে না। যাবো, খবর অন্য একজনে লিখে দেবে, পাখির বুলির মতো পড়ে চলে আসবো। তিনি আরো বলেন, আমি চিন্তা করলাম এটা তো মহাবিপদ। অন্য একজন ভুল লিখে দেবে, সেটাও আমি পড়ে আসবো। অন্যরা বলবে, আমি ভুল করছি- তা হবে না। তখন থেকে সময় দিতে লাগলাম খবর সম্পর্কে। রোকেয়া হায়দার বলেন, ছেলেবেলায় আব্বা ও নানা বলতেন দুটি পত্রিকা পড়তে। একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকা। জোরে জোরে উচ্চারণ করে পড়তে বলতেন। রিডিং পড়ার মতো। যাতে তুমি জানো কোথাও তুমি কোনো ভুল করছো কি না। এরপর ১৯৭৪ সালে সংবাদ পড়াকে পেশা হিসেবে নিলাম বাংলাদেশ বেতারে। এরপর টেলিভিশনে। ১৯৮০ সালে ভয়েস অব আমেরিকায় সংবাদ পড়তে শুরু করি। এরপর থেকেই ভয়েস অব আমেরিকার সঙ্গে আছি।
অনুষ্ঠানে দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক মানবজমিন-এর সম্পাদক মাহবুবা চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, ভয়েস অব আমেরিকার প্রতিনিধি আমীর খসরু, সাংবাদিক নাজমুন আরা হক মিনু, পারভীন সুলতানা ঝুমা বক্তব্য রাখেন।
মানবজমিন প্রধান সম্পাদক ও ভয়েস অব আমেরিকার প্রতিনিধি মতিউর রহমান চৌধুরী বলেন, রোকেয়া হায়দারের কাছ থেকে আমরা অনেক পেয়েছি, শিখেছি এবং জেনেছি। আজকের এই ডিজিটাল যুগে ভয়েস অব আমেরিকাকে সামনের দিকে কীভাবে এগিয়ে নেয়া যায়, সেই লড়াইটা কিন্তু তিনি শুরু করেছেন। আমার বিশ্বাস এবং ধারণা, তিনি লড়াইটাকে সামনে নিয়ে যেতে পারবেন। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV