Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে অনুপ কুমার দাশ ড্যান্স একাডেমি’র বাংলা নববর্ষ উদযাপন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: May 17, 2022 | 11:43 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে ১৪ মে শনিবার বাংলা নববর্ষ উদযাপন করেছে অনুপ কুমার দাশ ড্যান্স একাডেমি-আড্ডা। ব্রঙ্কসের ম্যাকগ্রো এভিনিউর পল লুৎহান চার্চ হলে দেশবরেণ্য শিল্পীদের পাশাপাশি প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা ছেলে-মেয়েদের মনোমুগ্ধকর পরিবেশনা “নব আনন্দে জাগো” হলভর্তি দর্শক দারুণভাবে উপভোগ করেন।
নৃত্যকলার অনিন্দ্য শিল্পী, নৃত্যগুরু প্রয়াত অনুপ দাশ প্রতিষ্ঠিত আড্ডা’র শিক্ষার্থীদের পরিবেশনা ছাড়াও অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলো কিংবদন্তী শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জনপ্রিয় গানের পরিবেশনা।
অনুষ্ঠানে আরও সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় ও গুনী শিল্পী তাজুল ইমাম, বাংলাদেশ থেকে আসা শিল্পী রুপা আহমেদ এবং শিল্পী তিমির রায়।
প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা রবীন্দ্র-নজরুল সঙ্গীতের সাথে যেমন চমৎকার নৃত্য পরিবেশন করেছে, তেমনি ক্লাসিক্যাল নৃত্যেও তাদের পারদর্শিতার প্রমাণ রেখেছে। নৃত্যের সাথে সাথে গুনী শিল্পীদের পরিবশনায় দর্শকরা উপভোগ করেন গান-আবৃত্তি।
আবৃত্তিতে ছিলেন প্রবাসের জনপ্রিয় আবৃত্তিশিল্পী শুক্লা রায়, আবীর আলমগীর ও ক্লারা রোজারিও। নৃত্যে ছিলেন আড্ডার শিক্ষিকা আভা ভাট নাগ রয়, মিথান দেব, ঈশানী, নিরমা, চৈতন্য, ঈশা, তিশা, অর্পিতা, কৃষ্ণা, তুলশী, রিয়া, অদিতি, পারমিতা, সংহিতা, অমৃতা, রুচি, সৃষ্টি, আদ্রিকা, জয়িতা। চমৎকার নাচগুলো কোরিওগ্রাফ করেছেন গুরু অনুপ কুমার দাশ, শিক্ষিকা গুরু আভা ভাট নাগ রয়, শিক্ষিকা ও প্রোগাম পরিচালক মিথান দেব।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত লেখক-বিজ্ঞানী ড. নুরুন্নবী। বিশেষ অতিথি ছিলেন মুক্তধারার সিইও বিশ্বজিৎ সাহা এবং বিজ্ঞানী ড. জিনাত নবী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী গোপন সাহা। তবলায় ছিলেন তপন মোদক, মন্দিরা বাজিয়েছেন শহীদ উদ্দিন। যন্ত্রসঙ্গীতে মাটি ব্যান্ড, লিড গিটার আহমেদ টিটু, মঞ্চ সজ্জায় টিপু আলম, কারিগরি সহযোগিতায় অর্জুন সাহা, স্থিরচিত্রে এমবি তুষার, ব্যবস্থাপনায় আল্পনা গুহ, সুরাইয়া আলম ও মিথান দেব। সার্বিক সহযোগিতায় ছিলেন রনি বড়–য়া, সদানন্দ ঘোষ, গণেশ ভৌমিক, অরুপ দাশ।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করেন একাডেমির শিল্পীরা।
অনুপ দাশ ড্যান্স একাডেমীর আয়োজনে অনেক দিন পর একটি চমৎকার ও পরিচ্ছন্ন অনুষ্ঠান উপভোগ করেছেন বলে মন্তব্য করেন উপস্থিত দর্শকরা।
একাডেমির সভাপতি আল্পনা গুহ তার ভাই প্রয়াত প্রখ্যাত নৃত্যশিল্পী অনুপ কুমার দাশের স্মৃতিচারণ করে বলেন, অনুপ কুমার দাশ ‘অনুপ কুমার দাশ ড্যান্স একাডেমি’র কার্যক্রম শুরু করেছিলেন। ক্লাসিক্যাল নৃত্যের নির্ভরযোগ্য এ প্রতিষ্ঠানটি নৃত্য ছাড়াও নতুন প্রজন্মের সঙ্গীত সহ বাংলা সংস্কৃতির প্রসারে কাজ করছে। অনুপ কুমার দাশের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবে প্রতিষ্ঠানটি।
এদিকে, অনুপ কুমার দাশ ড্যান্স একাডেমিতে ভর্তি সম্পর্কে বিস্তারিত জানতে একাডেমির সভাপতি আল্পনা গুহ তার সাথে যোগাযোগের অনুরোধ জানান হয়েছে। যোগাযোগ ফোন : ৬৪৬-৬৯৬-৫৫৮৫, ৯১৭-৭৭৪-২৮৩৬ এবং ৩৪৭-২৮২-৬৩৭১।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ