Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সিপিএ ইয়াকুব খানের ট্যাক্স আপডেট সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: February 2, 2014 | 12:32 AM

Khan ইউএসএ নিউজ অনলাইন.কম : যুক্তরাষ্ট্রে গত ৩১ জানুয়ারী শুক্রবার থেকে ট্যাক্স ফাইলিং ২০১৩ এর কার্যক্রম শুরু হয়েছে। ট্যাক্স সীজনকে সামনে রেখে নিউইয়র্কে ২০১৩-এর সর্বশেষ ট্যাক্স আপডেট বিষয়ক এক ওপেন সেমিনারের আযোজন করেন যুক্তরাষ্ট্রের সার্টিফাইড পাবলিক একাউনটেন্ট ইয়াকুব এ খান, সিপিএ। সেমিনারে ইয়াকুব এ খান, সিপিএ জানান, ট্যাক্স ফাইলিংয়ের ক্ষেত্রে অন্যান্য বারের ন্যায় এবারও কিছু নিয়মকানুন পরিবর্তন হয়েছে। তবে বড় ধরনের কোন পরিবর্তন নেই এবারের ট্যাক্স ফাইলিং এ। এ তথ্য জানিয়ে সঠিক ও নির্ভুল তথ্য পরিবেশনের মাধ্যমে সিপিএ দ্বারা ট্যাক্স ফাইল করার আহ্বান জানিয়েছেন তিনি। নিউইয়র্কে ২০১৩-এর সর্বশেষ ট্যাক্স আপডেট বিষয়ক এ ওপেন সেমিনারটি অনুষ্ঠিত হয় গত ১ ফেব্রুয়ারী শনিবার জ্যাকসন হাইটস ফুডকোর্ট রেস্টুরেন্ট মিলনায়তনে। দুপুর ১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলা এ সেমিনারের আলোচ্য বিষয় ছিলো ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ট্যাক্স ফাইলিং-এ কি কি বিষয় জানা জরুরী, পূর্বের ট্যাক্স ফাইলিং এর ভুল ভ্রান্তি নিয়ে আলোচনা ও তার সমাধানে কি করণীয়, কেন সিপিএ দ্বারা ট্যাক্স ফাইল করা উচিত, ব্যবসা শুরুর আগে কি কি বিষয়ে জানা জরুরী ইত্যাদি। এ ছাড়া ছিলো প্রশ্ন-উত্তর পর্ব। সেমিনারে সাংবাদিক ও সুধীদের ট্যাক্স ফাইলিং সংক্রান্ত যাবতীয় প্রশ্নের সরাসরি উত্তর দেন স্বনামধন্য বাংলাদেশী আমেরিকান সিপিএ ইয়াকুব এ খান।
ইয়াকুব এ খান, সিপিএ জানান, ট্যাক্স সিস্টেমে তথ্য গোপন করার কোন সুযোগ নেই। সংশ্লিষ্টরা সঠিকভাবে আয়-ব্যয়ের হিসাবসহ সঠিক তথ্য প্রদান করেছেন কিনা সেটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে রয়েছে অডিটের ব্যবস্থা। তারপরও কতিপয় অসাধু ট্যাক্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান অতিরিক্ত রিফান্ড প্রদানের লোভ দেখিয়ে গ্রাহককে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ রয়েছে। তবে এক্ষেত্রে ধরা পড়লে আইআরএস এর নিকট প্রতারকদের বড় ধরনের খেসারত গুনতে হয়।
সেমিনারে বাংলাদেশী আমেরিকান সিপিএ ইয়াকুব এ খান আরো জানান, প্রতিবছর আইআরএস কিছু পরিমাণ ট্যাক্স রিটার্ন অডিট করে থাকে। আইআরএস এর অডিট থেকে রেহাই পেতে হলে সঠিক ও নির্ভুল তথ্য পরিবেশনের মাধ্যমে ট্যাক্স রিটার্ন করা উচিত। ভুল তথ্য দিয়ে ট্যাক্স রিটার্ন করলে অডিটের ঝুঁকি থাকে সবচেয়ে বেশি।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV