Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘রাজু মাল্টি মিডিয়া’র বর্ণিল উদ্বোধন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: June 10, 2022 | 2:06 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয়েছে ‘রাজু মাল্টি মিডিয়া’র। গত ৫ জুন রোববার রাতে উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল দেশ-প্রবাসের জনপ্রিয় শিল্লীদের জমকালো পরিবেশনা। প্রবাসে বাঙালি সংস্কৃতি পৃষ্ঠপোষকতা ও বিকাশে অবদানের জন্যে বেশ ক’জনকে জানান হয় সম্মাননা। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
‘রাজু মাল্টি মিডিয়া’র প্রেসিডেন্ট মো: শাহাদাৎ হোসেন রাজুর সভাপতিত্বে এবং শারমিনা সিরাজ সোনিয়া ও কাজল মাহমুদের যৌথ পরিচালনায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের এ অনুষ্ঠানে অতিথি ছিলেন জেবিবিএ’র সভাপতি, ‘রাজু মাল্টি মিডিয়া’ ও ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার এর চেয়ারম্যান গিয়াস আহমেদ, গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও কমিউনিটি বোর্ড মেম্বার শাহ নেওয়াজ, কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নি মঈন চৌধুরী, জেবিবিএ’র সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট জসীম উদ্দিন ভূইয়া, ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, দুলাল বেহেদু, ইসতিয়াক এ রুমি, কাজী শাখাওয়াত হোসেন আজম, এম এ বাতিন, আবু সাঈদ আহমেদ, মাহফুজুল মালা নান্নু, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান সায়েম, আহসান হাবিব, হযরত আলী ইমরান, ফিরোজ আহমেদ, নুরু আলম, মো. রইচ উদ্দিন, জাফর আহমদ প্রমুখ। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সঙ্গীত পরিবেশনায় ছিলেন বাংলাদেশের বরেণ্য কণ্ঠশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপা ও রিজিয়া পারভীন, উত্তর আমেরিকার জনপ্রিয় কণ্ঠশিল্পী রানু নেওয়াজ, কামরুজ্জামান বকুল, তৃণীয়া হাসান, ইশরাত শর্মী, আমানত হোসেন আমান, মোস্তফা অনিক রাজ, আফতাব জনি, রোকশানা কাজল ও আফজাল।
উপস্থিত দর্শকরা হৃদয় উজার করে গভীর রাত পর্যন্ত উপভোগ করেন শিল্পীদের অনবদ্য পরিবেশনা।
বক্তারা সুন্দর আয়োজনের জন্য শাহাদাৎ হোসেন রাজুকে ধন্যবাদ জানিয়ে বাঙালি সংস্কৃতির পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
শাহাদাৎ হোসেন রাজু অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

Situs Streaming JAV