Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

অক্সফোর্ডের বিজনেস স্কুলে প্রথমবারের মতো ডিন হচ্ছেন একজন বাঙালি

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: January 14, 2022 | 12:03 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সায়িদ বিজনেস স্কুলের নতুন ডিন হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক সৌমিত্র দত্ত। এই প্রথম কোনও বাঙালি এই দায়িত্ব পালন করবেন। বর্তমানে নিউইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের ‘কর্নেল এসসি জনসন কলেজ অব বিজনেসে’ অধ্যাপনা করেন সৌমিত্র। সেখানে অধ্যাপনা করেন তার স্ত্রী লুর্দ কাসানোভাও। ১ জুন থেকে অধ্যাপক সৌমিত্র দত্ত অক্সফোর্ডে যোগ দেবেন, কর্নেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তা জানানো হয়েছে।
দিল্লির আইআইটি থেকে বিটেক, তারপর ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়া, বার্কলে থেকে এমএস ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
অক্সফোর্ডের সঙ্গে সৌমিত্রের সম্পর্ক অবশ্য এই প্রথম নয়। এর আগে তিনি আমন্ত্রিত অধ্যাপক হিসেবে ছ’মাস এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তাদের কন্যা সারাও ২০১৪ সালে অক্সফোর্ড থেকে পিএইচডি করেন।
অধ্যাপক দত্তের নাম ঘোষণা করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিসি লুইস রিচার্ডসন জানান, ‘‘আমরা খুবই আনন্দিত যে সায়িদ বিজনেস স্কুলের ডিনের দায়িত্ব পালন করতে সম্মত হয়েছেন অধ্যাপক সৌমিত্র দত্ত। তার অভিজ্ঞতা ও জ্ঞান আমাদের প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ করবে। তার সঙ্গে কাজ করতে আমরা খুবই আগ্রহী।”
আর সৌমিত্র জানান, “অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সায়িদ বিজনেস স্কুলে যোগদান করতে পেরে আমি খুশি। এটি একটি সম্মানজনক পদ। আমার সহকর্মী ও ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে এই শিক্ষাপ্রতিষ্ঠানকে উজ্জ্বলতর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাব।”
বিজনেস স্কুলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “তিন দশকের অধ্যাপনার উজ্জ্বল ক্যারিয়ার সৌমিত্র দত্তের। ফ্রান্সের ‘ইনসিড’ সংস্থায় ১৩ বছর নেতৃত্বস্থানীয় ভূমিকায় ছিলেন। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার বোর্ড অব ডিরেক্টর্স পদে রয়েছেন তিনি। ওয়ার্ল্ড ইকনমিক ফোরামেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন দেশে সরকারের পরামর্শদাতা হিসেবেও তার অবদান অনস্বীকার্য।’ সূত্র: আনন্দবাজার

ট্যাগ:
Situs Streaming JAV