অতি-ধনীদের উপর আরো বেশি করারোপের আহ্বান জর্জ সোরস সহ ১৮ মার্কিন বিলিওনিয়ারের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের বেশকিছু বিলিওনিয়ার বা শত কোটি ডলারের বেশি স¤পদের মালিক ২০২০ সালের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থীদের প্রতি অতি-ধনীদের ওপর আরোপিত করের আওতা আরো বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। এটি শীর্ষ ধনীদের একটি নির্দলীয় জোট, যারা তাদের স্বাক্ষরিত এক উন্মুক্তপত্রে এই আহ্বান জানান। সূত্র : বিবিসি, মার্কেট ওয়াচ।
উন্মুক্তপত্রটি তাদের জোটের ব¬গসাইটে প্রকাশ করা হয়। সেখানে তারা নিজেদের সম্পদে আরো বেশি করারোপের আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের বা অতি-ধনীদের ওপর আরো বেশি করারোপ করার অধিকার আদর্শিক, নীতিগত এবং অর্থনৈতিক দায় যুক্তরাষ্ট্রের রয়েছে।’
খোলা চিঠিতে জর্জ সোরস, ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ক্রিস হিউজ, মলি মঙ্গারের মতো ১৮ জন ধনী স্বাক্ষর করেছেন। ওই পত্রে ধনীরা দাবী করেন, এটি আমাদের একটি নির্দলীয় এবং নিরপেক্ষ জোট। আমরা বিশ্বাস করি, অতি-ধনীদের স¤পদের ওপর আরোপিত কর থেকে সরকার জলবায়ু পরিবর্তন ঠেকানো, অর্থনৈতিক অবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং সকল নাগরিকের জন্য সমান সুযোগ সৃষ্টির অবকাশ পাবে। এর ফলে আমাদের গণতান্ত্রিক মুল্যবোধ আরো শক্তিশালী হবে। একটি প্রাসঙ্গিক সম্পদ কর আমাদের রাষ্ট্রীয় স্বার্থের সুরক্ষায় খুবই প্রয়োজন।
এই ধনীদের মধ্যে আরো রয়েছেন ওয়াল্ট ডিজনি এবং হায়াত হোটেল চেইনের মালিকদের ধনী সন্তানেরা। যারা পারিবারিকসূত্রেই বিপুল বৈভবের অধিকারী। এদের অনেকেই আবার নানাবিধ জনকল্যাণমূলক ও প্রগতিশীল কার্যক্রমে নিজেদের জড়িত করেছেন। এসব কাজের মাঝে তাদের জলবায়ু পরিবর্তন ঠেকানোর পদক্ষেপে অংশগ্রহণ এবং সম্পদের বৈষম্য কমানোর লক্ষ্যে প্রচারণার মতো বিষয়ও রয়েছে।
ওই খোলা চিঠিতে ওয়ারেন বাফেটের একটি উক্তির উল্লেখ করা হয়। যেখানে বাফেট অভিযোগ করে, তার ওপর সরকারের ধার্য করা করের পরিমাণ নাকি তার সেক্রেটারির চাইতেও কম।
তারা আরো বলেন, যাদের অতিরিক্ত স¤পদ আছে তাদের কাছ থেকে অধিক কর নিয়ে সরকার ভবিষ্যৎ নির্মাণে সঠিক বিনিয়োগ করতে পারবে। যেমন, নবায়নযুক্ত ও দূষণমুক্ত জ্বালানি ব্যবস্থার উন্নয়ন, সার্বজনীন শিশুকল্যাণ প্রণয়ন, শিক্ষার্থীদের ঋণের বোঝা লাঘব, অবকাঠামো উন্নয়ন, স্বল্প-আয়ের পরিবারগুলোর কর কর্তন ইত্যাদি। এটা সামাজিক বৈষম্য দুর করে একটি সুস্থ মার্কিন সমাজ গঠনে এক ঐতিহাসিক অবদান রাখতে পারে।
তবে নির্দলীয় দাবী করলেও তারা বলেছেন, ডেমোক্রাট সিনেটর এলিজাবেথ ওয়ারেনের কর নীতিকে তারা সমর্থন করেন। ওয়ারেন ৫ কোটি ডলারের বেশি সম্পদ রয়েছে এমন ধনীদের ওপর প্রতি ডলার সম্পদে ২ সেণ্ট করারোপের প্রস্তাব দিয়েছেন। এবং শত কোটি ডলারের মালিকদের ওপর একইভাবে ১ সেন্ট করধার্যের কথা বলেছেন। এটা কার্যকর হলে আগামী ১০ বছরে সরকার অতিরিক্ত ৩ লাখ কোটি ডলার কর পাবে।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








