অনন্য ভালোবাসা!
ডালাস উইন্স বিয়ে করেছেন জেমি ন্যাসকে।
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে এক দুর্ঘটনায় আগুনে পোড়ার পর পুরো মুখমণ্ডল প্রতিস্থাপন করা ডালাস উইন্স (২৭) বিয়ে করলেন অগ্নিদগ্ধ হয়ে সেরে ওঠা জেমি ন্যাসকে (২৯)। গত শনিবার টেক্সাসের একটি গির্জায় ভালোবাসার অনন্য দৃষ্টান্ত দেখিয়ে বিয়ে করেন এই দুজন। আজ সোমবার পিটিআইয়ের খবরে এ কথা জানানো হয়। ‘দ্য ডালাস মর্নিং নিউজ’-এর খবরে বলা হয়, ২০০৮ সালে বৈদ্যুতিক দুর্ঘটনায় ডালাসের পুরো মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত হয়। এতে তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। আর ২০১০ সালের জুনে গাড়ি দুর্ঘটনায় জেমির দেহের ৭০ শতাংশ পুড়ে যায়। তিনি গাড়ির ভেতরে আটকা পড়লে আগুনে তাঁর হাত, পিঠ ও পা পুড়ে যায়। টেক্সাসের এক গির্জায় দেড় শতাধিক অতিথির সামনে জেমির হাত ধরে ডালাস উইন্স বলেন, ‘তুমি আমাকে বেছে নেওয়ায় আমি অনেক খুশি হয়েছি। আমি আমার হূদয়ের সবটুকু দিয়ে তোমাকে ভালোবাসি।’ জবাবে জেমি ন্যাস বলেন, ‘এমনটি ঘটবে—আমি কোনোদিন ভাবতেও পারিনি। তুমি আমাকে আশা দিয়েছ। আমি যে ভালোবাসা চেয়েছি, তুমি আমাকে সে ভালোবাসার গুপ্তধন দিয়েছ।’ অগ্নিদগ্ধ রোগীদের সহায়তায় আয়োজিত এক অনুষ্ঠানে গত বছর ডালাস ও জেমির পরিচয় হয়। তাঁদের দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। ডালাসের পাঁচ বছর বয়সী একটি কন্যাশিশু আছে। আর জেমির ১০ বছর বয়সী মেয়ে ও ছয় বছর বয়সী ছেলে আছে। আগুনে মুখমণ্ডল ঝলসে যাওয়ার পর ডালাসকে ৩০ বারের বেশি অস্ত্রোপচার করতে হয়। প্রথম দিকে তিনি আবার বিয়ের ব্যাপারে আগ্রহী ছিলেন না। গত বড়দিনে তাঁরা দুজন পরস্পরকে সময় দেন, একসঙ্গে রাতের খাবার খেতে যান ও ছবি দেখেন। এভাবে পরস্পরের প্রতি ভালোবাসা অনুভব করে ঘর বাঁধার সিদ্ধান্ত নেন তাঁরা।প্রথম আলো
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








