Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

অবাধ সুষ্ঠু বিশ্বাসযোগ্য নির্বাচনের পথে অগ্রসর হতে হবে বাংলাদেশকে – মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: March 11, 2013 | 8:28 AM

আসন্ন নির্বাচন সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, আগামী নির্বাচনকে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য করতে সব দলকে বসে একটা উপায় বের করবে হবে। নির্বাচনী প্রক্রিয়ায় বাংলাদেশকে সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। তিন সপ্তাহের সফর শেষে আজ সোমবার আমেরিকা সেন্টারে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের গত কয়েকদিনের সহিংস পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরকারের উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, সহিংসতা সমাধানের উপায় হতে পারে না। কয়েক দিনের সহিংসতায় এ পর্যন্ত ৮০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মন্দির, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের হামলায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সারাদেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশ চায়। আশা করি এ পরিস্থিতির একটি সমাধান হবে।
এই সময়ে তিনি ওয়াশিংটন ডিসি, ক্যালিফোর্নিয়ায় মার্কিন নীতি নির্ধারকদের সাথে পরামর্শ করেন এবং সেমিনারে অংশ নেন। এক প্রশ্নে জবাবে জামায়াতকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে সরকারের কয়েকজন মন্ত্রীদের বক্তব্য সম্পর্কে তিনি বলেন, এ দলটি একটি স্বীকৃত রাজনৈতিক দল। সংসদে তাদের প্রতিনিধিত্ব আছে। শাহবাগের গণআন্দোলন সম্পর্কে তিনি বলেন, এটা সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের বহিঃপ্রকাশ।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা ওয়াশিংটন সম্পর্ককে আরো গভীর করার জন্য আমি চেস্টা করছি। ইতিমধ্যে এই সম্পর্ক গভীর, সম্প্রসারিত ও শক্তিশালী হয়েছে।ইত্তেফাক
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV