Monday, 16 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢোকার পথে রিও গ্রান্ডে নদীতে ডুবে রামিরেজ ও তার ২৩ মাস বয়সী মেয়ে ভ্যালেরিয়ার মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: June 27, 2019 | 12:19 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢোকার পথে রিও গ্রান্ডে নদীতে ডুবে এল সালভাদরের নাগরিক অস্কার আলবের্তো মারটিনেজ রামিরেজ ও তার ২৩ মাস বয়সী মেয়ে ভ্যালেরিয়ার মৃত্যু হয়েছে। অবৈধভাবে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার পথে রিও গ্রান্ডে নদীতে ডুবে মরতে হয়েছে তাদের। অভিবাসনপ্রত্যাশী এই বাবা-মেয়ের লাশ সম্প্রতি ভেসে আসে রিও গ্রান্ডে নদীর মেক্সিকোর মাতামোরোস অংশে। যার ছবি এখন ছড়িয়ে পড়েছে বিশ্ব মিডিয়ায়। মর্মস্পর্শী ছবিটি তুলেছেন মেক্সিকোর সংবাদপত্র লা জর্নাদার ফটোগ্রাফার জুলিয়া লে ডাক। এতে দেখা যায়, বাবা অস্কার ও ছোট্ট ভ্যালেরিয়ার নিথর দেহ উপুড় হয়ে পড়ে আছে নদীর তীরে। শিশুটির পরনে লাল রঙের প্যান্ট ও পায়ে জুতা। বাবা আর মেয়ের মাথার কিছু অংশ কালো কাপড়ে ঢাকা। শিশুটির একটি হাত তখনো বাবার কাঁধ জড়িয়ে ধরে আছে। ছবিটি প্রসঙ্গে ফটোগ্রাফার জুলিয়া লিখেছেন, মৃত্যুর আগে মেয়েকে বাঁচাতে বাবা প্রাণপণ চেষ্টা করছিলেন। কিন্তু প্রচণ্ড স্রোতে তাদের এই করুণ পরিণতি।

বিভিন্ন গণমাধ্যম জানায়, এল সালভাদরের নাগরিক অস্কার আলবের্তো মারটিনেজ রামিরেজ (২৫) তার ২৩ মাসের মেয়ে ভ্যালেরিয়া ও স্ত্রী তানিয়াকে গত রবিবার স্থানীয় সময় বিকালে মেক্সিকো থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে চেয়েছিলেন। ঘটনার সময় তানিয়া আগেই রিও গ্রান্ডে নদী পেরিয়ে যান। পরে অস্কার মেয়েকে কাঁধে নিয়ে সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করেন। কিন্তু প্রচণ্ড স্রোতে তারা ডুবে যান। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত অস্কার মেয়েকে ছাড়েননি। পরে পানিতে ডুবে তারা দুজনই মারা যান।

অস্কারের স্ত্রী তানিয়া লা জর্নাদাকে বলেন, যুক্তরাষ্ট্রে যেতে আমরা গত দুই মাস ধরে মাতামোরোসের একটি শরণার্থী শিবিরে অপেক্ষা করছিলাম। তীব্র গরমের মধ্যে দীর্ঘ অপেক্ষার পরও স্থলসীমান্ত পার হতে না পারায় তারা সিদ্ধান্ত নেন, নদী পার হয়ে যুক্তরাষ্ট্রে ঢুকবেন। তবে চোখের সামনেই আমি আমার স্বামী ও মেয়েকে স্রোতে ডুবে যেতে দেখেছি।

এদিকে এল সালভাদরের পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্দ্রা হিল অস্কার ও ভ্যালেরিয়ার এই করুণ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। জনগণের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, তারা যেন দেশেই থাকে, উন্নত জীবনের আশায় বিদেশে না যায়। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন দেশের অর্থনৈতিক সংকট সমাধানেরও ।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV