Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

অবৈধ অভিবাসীকে আশ্রয় দেয়ায় দোষী সাব্যস্ত

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: March 9, 2013 | 5:37 PM

 ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিজের বাড়িতে ভারতীয় এক অভিবাসীকে দাসী হিসেবে রাখার দায়ে অভিযুক্ত এক ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নারীকে অবৈধ অভিবাসীকে আশ্রয় দেয়ার অপরাধে আদালত দোষী সাব্যস্ত করেছেন। অ্যানি জর্জ (৪০) নামের ওই নারীকে অবৈধ অভিবাসীকে আশ্রয় দেয়ার একটা অভিযোগে শুক্রবার দোষী সাব্যস্ত করা হয়। অর্থনৈতিক সুবিধা পাওয়ার জন্য অবৈধ অভিবাসীকে আশ্রয় দেয়ার কঠিন অভিযোগ থেকে তিনি খালাশ পেয়েছেন। জর্জের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে, ভারতের কেরালার বাসিন্দা বালসামা মাথাইকে দাসী হিসেবে নিজের বাড়িতে রেখেছেন। আইনজীবীরা দাবি করেছেন, ২০০৫ সালের অক্টোবর থেকে ২০১১ সালের মে মাস পর্যন্ত মাথাই সপ্তাহে সাত দিনই দৈনিক ১৭ ঘণ্টা করে ওই পরিবারে গৃহপরিচারিকা, রাঁধুনি এবং বাচ্চা দেখাশোনার কাজ করেছেন। এ জন্য তাকে মাসে ১০০০ ডলার বেতন দেয়ার কথা বলা হয়েছিল বলে সরকার দাবি করেছে। মাথাই বলেছেন, তাকে কেবল ২৬,০০০ ডলার দেয়া হয়েছে এবং এ অর্থের বেশির ভাগই তিনি ভারতে তার পরিবারের কাছে পাঠিয়ে দিয়েছেন।
আগামী ৯ই জুলাই এ মামলার রায় দেয়ার কথা রয়েছে। রায়ে তার পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। সেই সঙ্গে তাকে ২,৫০,০০০ ডলার জরিমানা এবং নিজের বাড়ির মালিকানাও হারাতে হতে পারে। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন। শুক্রবারের শুনানির সময় মাথাই আদালতে উপস্থিত ছিলেন না। তবে এর আগে সাক্ষ্য দেয়ার সময় তিনি বলেছেন তার মনে হতো ওই বাড়িতে তিনি বন্দি হয়ে আছেন। জর্জ বলেছেন, মাথাই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী হিসেবে এসেছেন সেটা তার জানা ছিল না। তিনি আরও বলেছেন, তার বাড়িতে সাড়ে পাঁচ বছর থাকার সময় তিনি কখনও মাথাইয়ের সঙ্গে দুর্ব্যবহার করেননি।মানবজমিন

ট্যাগ:
Situs Streaming JAV