Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

অভিবাসন ব্যবস্থা সংস্কারের পক্ষে অধিকাংশ আমেরিকান

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: May 10, 2013 | 4:17 PM

ডেস্ক: সমপ্রতি যুক্তরাষ্ট্র কংগ্রেস অভিবাসন ব্যবস্থা সংস্কারের বিষয়ে আলোচনা শুরু করেছে। যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের সর্বমোট ১ কোটি ১১ লাখ মানুষ অবৈধভাবে বসবাস করছেন। এ বিষয়ে নাগরিক সমপ্রদায়ের অভিমত যাচাই করার জন্য ‘পিউ গবেষণা কেন্দ্র’ একটি জনমত জরিপ চালায়। জরিপে দেখা গেছে ৪ জনের মধ্যে ৩ জনই মনে করেন, অভিবাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের প্রয়োজন আছে। জরিপে অংশগ্রহণকৃত শতকরা ৩৫ ভাগ মানুষের বিচারে অভিবাসন নীতিমালা সম্পূর্ণরূপে ঢেলে সাজানো উচিত। যেসব অভিবাসনকারী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বাস করে আসছে এবং যারা জীবন ধারণের প্রয়োজন মেটাতে সক্ষম, দেশটিতে তাদের  বৈধতা পাওয়ার উপায় থাকা উচিত বলে মনে করেন ৭৩ শতাংশ মানুষ। জনমত জরিপে অংশগ্রহণকৃত ৪৪ শতাংশের মতে অবৈধ অভিবাসনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের আবেদন করার সুযোগ থাকা উচিত, পক্ষান্তরে আইনগতভাবে স্থায়ী বসবাসের অনুমোদন দেয়াটাই বেশি কার্যকরী হবে বলে বিশ্বাস করেন ২৫ ভাগ আমেরিকান। বোস্টন বোমা হামলার পরও অভিবাসন বিষয়ে সাধারণ মানুষের মতামতে তেমন কোন পরিবর্তন লক্ষ্য করা যায়নি বলে জানায় ‘পিউ’। বৈধ অভিবাসন প্রশ্নে বর্তমান নীতিমালাকে  সন্তোষজনক বলে মনে করেন মাত্র ৩১ ভাগ মানুষ। ‘পিউ’-এর চালানো জরিপ কংগ্রেসে অভিবাসন বিষয়ের আলোচনা ও বিতর্কে কোন উল্লেখযোগ্য প্রভাব ফেলবে কিনা সেটা দেখার বিষয়। দেশের ৫৩ ভাগ মানুষ মনে করেন. যুক্তরাষ্ট্র সীমান্তগুলোতে অবৈধ অনুপ্রবেশ কমাতে আরও কার্যকরী পদক্ষেপ নেয়ার সুযোগ রয়েছে সরকারের। এ বিষয়ে মাত্র ১৩ শতাংশ ভিন্নমত পোষণ করেন; তাদের মতে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে সরকারের তেমন কিছু করার নেই।মানবজমিন
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV