Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

অ্যাপ নামালে পুরস্কার দেবে অ্যাপল!

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: May 6, 2013 | 7:02 PM

অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড এবার অ্যাপ নামালে (ডাউনলোড) পুরস্কার দেবে। অ্যাপলের অ্যাপ স্টোরে অ্যাপস নামানোর সংখ্যা পাঁচ হাজার কোটির মাইলফলক অর্জন করতে যাচ্ছে। আর এতেই পুরস্কার ঘোষণা করেছে অ্যাপল। পাঁচ হাজার কোটিতম অ্যাপ যিনি নামাবেন তাঁকে অ্যাপল ১০ হাজার ডলার অ্যাপ স্টোর গিফট কার্ড পুরস্কার দেবে। এ ছাড়া অ্যাপ নামানো-পরবর্তী ৫০ জনও পাবেন বিশেষ পুরস্কার।
২০০৮ সালে চালু করা অ্যাপ স্টোরটি থেকে অ্যাপ নামানোর সংখ্যা দুই হাজার ৫০০ কোটি ছাড়িয়েছে গত বছর। আর চলতি বছরের জানুয়ারি মাসে তা চার হাজার কোটি ছাড়িয়ে যায়। নতুন মাইলফলক বিষয়ে ইতিমধ্যে অ্যাপল নিজেদের অ্যাপ স্টোরে নতুন একটি পেজ খুলেছে এবং অ্যাপ নামানোর জন্য একটি কাউন্টারও (www.apple.com/itunes/50-billion-app-countdown) চালু করেছে। নতুন এ মাইলফলক উদ্যাপনে নানা ধরনের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিযোগিতার বিষয়ে বেশ কিছু নীতিমালাও চালু করেছে অ্যাপল। ইতিমধ্যে সেটি প্রকাশ করা হয়েছে। এ ছাড়া আগ্রহী যাঁরা অ্যাপ নামানোর প্রতিযোগিতায় অংশ নিতে চান, তাঁদের জন্য একটি বিশেষ নিবন্ধেরও (www.apple.com/itunes/50-billion-app-countdown/entry-form) ব্যবস্থা রাখা হয়েছে। এখন অপেক্ষার পালা। কে হবেন সে বিজয়ী। সেটি প্রকাশিত হবে অ্যাপলের ওয়েবসাইটে। —অ্যাপল ডট কম অবলম্বনে কাজী আলম/প্রথম আলো

ট্যাগ:
Situs Streaming JAV