আইভরি কোস্ট :এক দেশে দুই প্রেসিডেন্ট গৃহযুদ্ধের আশঙ্কা,কারফিউ ঘোষণা

ইউএসএনিউজ ডেস্ক : আইভরি কোস্টের প্রেসিডেন্ট লরেন্ট গবাগবো ও সাবেক প্রধানমন্ত্রী আলামানে ওয়াতারা দু’জন নিজেকে বিজয়ী দাবি করে রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নিয়েছেন।প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সে দেশের পরিস্থিতি জটিল হয়ে ওঠায় নতুন করে গৃহযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। পশ্চিম আফ্রিকার দেশটিতে সংকট নিরসনে আফ্রিকান ইউনিয়ন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট থাবো এমবেকিকে মধ্যস্থতাকারী হিসেবে আবিদজানে পাঠিয়েছে। খবর এএফপি, বিবিসি, সিএনএন ও আল-জাজিরা অনলাইনের।লারেন্ট গবাগবো শনিবার প্রেসিডেন্ট ভবনে আইভরি কোস্টের নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেন। রাষ্ট্রীয় টেলিভিশনে ওই অনুষ্ঠান সম্প্রচার করা হয়। তার প্রতিদ্বন্দ্বী আলামানে ওয়াতারা আধঘণ্টার মধ্যেই সাংবাদিকদের জানান, তিনিও প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এবং প্রধানমন্ত্রী মারো গুইলামেকে একটি নতুন সরকার গঠনের জন্য বলেছেন। আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচনে ওয়াতারা বিজয়ী হয়েছেন বলে নির্বাচন কমিশন রায় ঘোষণা করলেও প্রেসিডেন্টের অনুগত দেশের সর্বোচ্চ আদালত কারচুপির অভিযোগ নাকচ করে দেন। ওয়াতারাকে সমর্থন জানিয়েছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় এবং তার পেছনে রয়েছে সেদেশের সাবেক বিদ্রোহীরা। অন্যদিকে প্রেসিডেন্ট গবাগবোকে সমর্থন জানিয়েছে সেনাবাহিনী। দেশজুড়ে উত্তেজনা দেখা দেওয়ায় সব সীমান্ত বন্ধ এবং রাতে রাজধানী আবিদজানে কারফিউ ঘোষণা করা হয়েছে।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








