আওয়ামী লীগ নেতা লুৎফুল হাই এমপি আর নেই
ইউএসএ নিউজ ডেস্ক : আওয়ামী লীগ নেতা ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা লুৎফুল হাই সাচ্চু মারা গেছেন (ইন্নালিন্নাহে…..রাজেউন)।
সোমবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। লুৎফুল হাইয়ের বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, মেয়ে ও ছেলে রেখে গেছেন।
দুপুরে হঠাৎ করে অসুস্থ বোধ করলে লুৎফুল হাইকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোয়া ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর তার মরদেহ গুলশানের বাসভবনে নেওয়া হয়েছে।
তার প্রথম জানাজে অনুষ্ঠিত হয় সোমবার বাদ মাগরিব গুলশানের আজাদ মসজিদে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে তার মরদেহ ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাওয়া হবে।
লুৎফুল হাই বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।তিনি ১৯৪০ সালের ১০ অগাস্ট পাবনা জেলায় জন্মগ্রহণ করেন।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








