Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

আকাশে উড়াল দিল সৌরবিমান

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: May 4, 2013 | 3:46 PM

বিবিসি, রয়টার্স : আকাশে উড়াল দিয়েছে জ্বালানিবিহীন বিমান। জ্বালানিহীন বিমানটি চলছে সূর্যের আলো দিয়ে। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো থেকে সোলার ইমপালস নামক বিমানটি আকাশে উড়াল দেয়। গ্রিনিচ মান সময় ১৩টা ১২ মিনিটে সানফ্রান্সিসকো বে’র মোফেট ফিল্ড থেকে উড্ডয়ন করে বিমানটি। সূর্যের আলো চালিত বিমানটি এ সময় ফোনিক্স, ডালাস, সেন্ট লুইস, ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্কে থামবে। ফোনিক্সে পৌঁছতে বিমানটি ১৯ ঘণ্টা নেবে। পাখার বিস্তার এয়ারবাস এ-৩৪০ পাখার মতো হলেও ওজন একটি মোটরগাড়ির সমান। বিমানটির পাখাগুলোর বিস্তার ২০৮ ফুট। বিমানটির ওজন এক হাজার ৬০০ কেজি এবং সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ২৮ হাজার ফুট উপরে উড়তে সক্ষম । বিমানটির পাখা আর স্ট্যাবিলাইজারে রয়েছে প্রায় ১২ হাজার সোলার সেল যা দিনে সূর্যের আলো থেকে চার্জ নেবে। পাখার নিচে ঝুলে থাকা লিথিউমিওন ব্যাটারিতে সংরক্ষিত হবে এ চার্জ। ৪০০ কেজি ওজনের ব্যাটারিগুলো থেকে বিমানের চারটি ইলেক্ট্রিক মোটরে শক্তি যোগাবে এবং দিন ও রাতে উড্ডয়নে সহায়তা করবে। এরই মধ্যে আকাশে ২৬ ঘণ্টার একটি অনুশীলন শেষ করেছে বিমান। ২০১৫ সালে বিমানটি বিশ্ব ভ্রমণে বের করার পরিকল্পনা আছে উদ্যোক্তাদের। দুই মাসব্যাপী এই ভ্রমণে সৌরবিমানটিতে রয়েছেন সুইজারল্যান্ডের দুই পাইলট বার্ট্রান্ড পিককার্ড ও এন্ড্রে বোরসবার্গ।  তারা দু’জন অবশ্য সৌর বিমান প্রকল্পের উদ্যোক্তা। এরই মধ্যে তারা অনেক রেকর্ড গড়েছেন। বার্ট্রান্ড পিককার্ড ১৯৯৯ সালে উত্তপ্ত বায়ুভর্তি বেলুনে চড়ে আকাশে উড়াল দিয়েছিলেন।
প্রকল্পের সহ-প্রতিষ্ঠা পিককার্ড বলেন, ‘এটি উড়ার সহজতম পথ না হলেও সবচেয়ে চমত্কার একটি পথ, কেননা আপনি যতই উড়বেন, তত বেশি জ্বালানি থাকবে আপনার বিমানে।’ তিনি বলেন, ‘আমরা যত সম্ভব ততজনকে অনুপ্রাণিত করতে চাই এই উদ্যমে : ঝুঁকি নিতে, উদ্ভাবন করতে, আবিষ্কার করতে।’ এর আগে ২০১০ সালে প্রথমবারের মতো সোলার চালিত নৈশ বিমান আকাশে ওড়ে। এরপর ২০১১ সালে আন্তর্জাতিক একটি বিমান আকাশে ওড়ে। ২০১২ সালে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় বিমান আকাশে ওড়ার ঘটনা ঘটে।আমার দেশ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV