জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২ নভেম্বর ২০২২ : আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আকমল হোসেনের সমর্থনে নিউইয়র্কে মত বিনিময় সভা (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : আগামী ২ নভেম্বর ২০২২ অনুষ্ঠিতব্য জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আকমল হোসেনের সমর্থনে নিউইয়র্কের ব্রঙ্কসে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে বসবাসরত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলাবাসীর উদ্যোগে জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুক্তিযাদ্ধা পরিবারের সন্তান সাবেক উপজেলা চেয়ারম্যান জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সমর্থনে ২৩ অক্টোবর স্ট্রার্লিং বাংলাবাজারের নীরব রেস্টুরেন্ট হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি এক্টিভিস্ট মো. শফিকুর রহমানের সভাপতিত্বে ও শাহীন কামালীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আব্দুস শহীদ, ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা জামাল হোসেন, জামাল আহমদ, শেখ শফিকুর রহমান, মিসবাহ আহমেদ, জুনেদ আহমেদ, মাহমুদুর রহমান, রিটন সরকার, লায়েক চৌধুরী, শিপু চৌধুরী, জুনেদ চৌধুরী, হাফিজুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা চেয়ারম্যান প্রার্থী আকমল হোসেনের নৌকা মার্কা প্রতীক জয়যুক্ত করার লক্ষ্যে বাংলাদেশে আত্মীয়-স্বজন বা ফোনের মাধ্যমে জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের ভোটারের কাছে প্রচারণা চালানোর আহ্বান জানান।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








