আজকাল পত্রিকা ভালো করছে,আলোড়ন সৃষ্টি করেছে:পত্রিকাটির দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা
নিউইয়র্ক: নিউইয়র্ক থেকে প্রকাশিত সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক আজকাল এর দ্বিতীয় বর্ষপূর্তি এবং তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে গত ১৯ নভেম্বর রাতে এক বর্ণিল অনুষ্ঠান করেছিল আজকাল পত্রিকা পরিবার। উডসাউডে ঢাকা ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন স্থায়ী মিশনের কালচারাল মিনিস্টার ও বিশিষ্ট নাট্যজন অধ্যাপক মমতাজউদদীন আহমদ, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট এর কন্সাল জেনারেল শাব্বির আহমদ চৌধুরী ও বিশিষ্ট কলামিষ্ট ফেরদৌস হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করে আজকাল পত্রিকার প্রকাশক ও প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে ড. এ কে আব্দুল মোমেন আজকাল এর তৃতীয় বর্ষে পদার্পণে শুভেচ্ছা জানিয়ে বলেন, অল্প সময়ে আজকাল পাঠক সমাজে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতার কারণে। আজকাল আরো বেশি পাঠক সমাদৃত হবে বলে আমি বিশ্বাস করি। আজকাল এর পথচলায় আমার শুভ কামনা রইলো। অধ্যাপক মমমতাজউদদীন আহমদ বলেন, পত্রিকা বের করার চেয়ে পত্রিকা চালিয়ে যাওয়া কঠিন কাজ। আমি আশা করবো, আজকাল দীর্ঘজীবী হবে। এর প্রকাশনা অব্যাহত থাকবে। আজকাল আমার প্রিয় একটি পত্রিকা। এই পত্রিকায় আমিও লিখি। তিনি আরো বলেন, আমি তথ্যমুলক সংবাদে বিশ্বাস করি, সংবাদের বিশ্লেষণও দেখতে চাই। নিউইয়র্কে বাংলা ভাষার পাঠক থাকবে কিনা-আমি মাঝেমাঝে চিন্তা করি। এই প্রবাসে বাংলা ভাষা টিকিয়ে রাখতে রাখতে আমাদের সচেতন হতে হবে। কন্সাল জেনারেল শাব্বির আহমদ চৌধুরী বলেন, আজকাল পরিবারকে শুভেচ্ছা জানাচ্ছি। একটি লোকালয়, জনগোষ্ঠী বা রাষ্ট্রের জন্য সংবাদপত্র গুরুত্বপূর্ণ। আজকাল পত্রিকা ভালো করছে। এটি যেন আগামীকালও ভালো করে-এই প্রত্যাশা করছি। তিনি আরো বলেন, আইন দিয়ে বিকৃত সংবাদ প্রকাশ রোধ করা যায় না। সাংবাদিকদের এ ব্যাপারে সচেতন থাকতে হবে। সতর্কতার সঙ্গে সংবাদ প্রকাশ করতে হবে। কলামিষ্ট হাসান ফেরদৌস বলেন, আমি আজকালের দু�বছর পূর্তিতে অভিনন্দন জানাচ্ছি। আমি আজকাল আমি নিয়মিত পড়ি। এটি ফ্রি পত্রিকা এবং অনলাইনে পড়া যায়। আজকাল এর ডিজাইন দৃষ্টিনন্দন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভিন্ন পত্রিকার সম্পাদক-সাংবাদিক এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি-সুধীজন। তাদের মধ্যে রয়েছেন নিউজার্সীর প্লোইনবোরো�র কাউন্সিলম্যান ড. নূরুন্নবী, নাট্যজন জামাল উদ্দিন হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মনসুর খান, সাবেক কন্সাল জেনারেল রফিক আহমেদ খান, ডেমোক্রেট নেতা আমিনুল্লাহ, নিনি ওয়াহেদ, জালালাবাদ এসোসিয়েশন এর সভাপতি বদরুন্নাহার খান মিতা, পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, বাংলাদেশ সম্পাদক ডাঃ ওয়াজেদ এ খান, জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, আজকাল সম্পাদক দর্পণ কবীর ও প্রধান প্রতিবেদক মোহাম্মদ সাঈদ, কালের কণ্ঠের উত্তরামেরিকা প্রতিনিধি ও মূলধারার নেতা গোলাম মেরাজ, নিউনেশন পত্রিকার নিউইয়র্ক প্রতিনিধি তাসের খান মাহমুদ, চ্যানেল আই-এর প্রতিনিধি আবিদ রহমান, এডভোকেট এন মজুমদার, চিকিৎসক জুন্নন চৌধুরী, আব্দুর নূর বড় ভূঁইয়া, আবু তালেব চান্দু, লেখিকা রানু ফেরদৌস, এসএফএম এর কর্ণধার হোসেন জব্বার শৈবাল ও সায়মা শৈবাল।
অতিথি সকল বক্তা আজকাল এর তৃতীয় বর্ষে পদার্পণে তাদের সংক্ষিপ্ত বক্তব্যে উষ্ণ অভিনন্দন জানান। কবিতা আবৃত্তি করেন শরফুজ্জামান মুকুল ও লুৎফুন্নাহার লতা। অনুষ্ঠান উপস্থাপনা করেন আশরাফুল হাসান বুলবুল ও সুমি। নিনি ওয়াহেদ আজকালকে শুভেচ্ছা জানাতে গিয়ে বলেন, আজকাল পত্রিকার আমিও একজন সদস্য। কারণ, এই পত্রিকার সঙ্গে আমার প্রিয়জনরা জড়িত। আমি আজকাল এর সাফল্য কামনা করি। তিনি বলেন, আমি আশা করবো আজকাল বস্তনিষ্ঠ ও সুস্থ সাংবাদিকতা করবে। এখানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবশে বিরাজ করবে-এই আশা রাখি। সংবাদপত্র জগতের জঞ্জাল এক সময় সরে যাবে। পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান বলেন, এতো সুন্দর একটি পত্রিকা আজকাল, তা কেন ফ্রি হবে-তা ভেবে পাই না। আজকাল দু-বছরে বেশ সাড়া জাগিয়েছে। আজকাল পত্রিকায় অনেক সাহসী রিপোর্ট ছাপা হয়েছে। আমি পত্রিকাটির আরো সফলতা কামনা করি।বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের বলেন, নিউইয়র্কে সংবাদপত্র প্রকাশনা ক্রান্তিকাল অতিক্রম করছে। এখন অনেক বেশি চ্যালেঞ্জ। আমি আজকালকে বাংলা পত্রিকার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।জন্মভূমি সম্পাদক রতন তালুকদার বলেন, অনেক প্রতিকূলতার মাঝে বাংলা ভাষার পত্রিকাগুলো বের হচ্ছে। সাংবাদিকতা ব্যবসায়ীদের কাছে জিম্মি। সাংবাদিকদের কাছে সাংবাদিকতা নেই এখানে।রানু ফেরদৌস বলেন, নিউইয়র্কে প্রায় দেখি নতুন একটি পত্রিকা বের হয়। আবার বন্ধ হয়ে যায়। আজকাল দু;বছর যাবত সফলতার সঙ্গে বের হচ্ছে-তাদের অভিনন্দন জানাচ্ছি।চিকিৎসক জুন্নন চৌধুরী বলেন, প্রতি শুক্রবার আমি জ্যামাইকা মসজিদে আজকাল পত্রিকা পাই। আমি নিয়মিত পত্রিকাটি পাঠ করি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে আজকাল এর প্রকাশক ও প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো অনুষ্ঠানে আসায় সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন আরিয়ানা ও বিপার প্রেসিডেন্ট এ্যানী ফেরদৌস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেমোক্রেড নেতা আব্দুস শহিদ, বর্ণমালা পত্রিকার সম্পাদক মাহফুজ, কণ্ঠশিল্পী তানভির শাহীন, আমেরিকায় মদিনার আলোর সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আব্দুল ওয়াহিদ টুপন, বিএনপি নেতা মাওলানা ওয়ালিওল্লাহ মোঃ আতিকুর রহমান, বিশিষ্ট ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী, রিয়েল স্টেট ব্যবসায়ী তরুণ দে, রিয়েল স্টেট ব্যবসায়ী গৌরাঙ্গ কুন্ডু, এনটিভির প্রযোজক আবীর আলমগীর ও খন্দকার জামান, সিপিএ ইয়াকুব এ খান, স্ট্যালার প্রিন্টিং এর মোয়েজ্জেম হোসেন, ফোর স্টার গ্রুপের বিলাল চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ সাখাওয়াত হোসেন (সেলিম), জয়নাল আবেদীন, সঞ্জীবন সরকার, নারায়ণগঞ্জ জেলা সমিতির সহ-সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক তানভির হায়দার পরাগ ও সহ-সম্পাদক শামসুল আলম লিটন, প্রকৌশলী নির্মল পাল ও তার স্ত্রী ডাঃ শান্তা পাল, শিল্পী রানা, গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি জি এইচ আরজু, আলী ইমাম শিকদার বিপ্লব, জেবিবিএ-এর নেতা আনোয়ার হোসেন, এনায়েত সর্দার ও আজিজুল হক মুন্না, এক্টিভিষ্ট রাসেল কবির, ব্যবসায়ী ও ডিজাইনার সাজ্জাদ হোসেন, মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, স্বেচ্ছাসেবক লীগ এর আহবায়ক মহিউদ্দিন দেওয়ান, ব্যবসায়ী জন উদ্দিন, বাংলাদেশ সোসাইটির ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মোঃ সাদী মিন্টু, আব্দুর রশিদ, বিএনপি নেতা এম. এ. খালেক আকন্দ, রিজু মোহাম্মদ প্রমুখ।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








