আটলান্টায় গ্রেটার জালালাবাদ অব জর্জিয়ার বনভোজন : র্যাফেল ড্র’তে নতুন টয়োটা গাড়ি জিতে নেন রাসেল
রুমী কবিরঃ জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় গত ২৩ জুন রোববার গ্রীষ্মের প্রাণ চঞ্চল আবহাওয়ায় প্রাকৃতিক নিসর্গে ঘেরা হার্ড লেবার ক্রিক স্টেট পার্কে বাংলাদেশি কমিউনিটির জাঁকজমকপূর্ণ বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

গ্রেটার জালালাবাদ অব জর্জিয়ার উদযোগে মেট্রো আটলান্টা থেকে প্রায় ৬০ মাইল দুরবর্তী রুটলেজ শহরস্থ ওই পার্কে স্থানীয় সময় দুপুর ১২ টা থেকে পুরো দিন জুড়ে সিলেট বিভাগের অধিবাসীসহ প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশি নারী-পুরুষ-শিশু-কিশোর বনভোজনের প্রাণোচ্ছল আয়োজনে মেতে ওঠে। সম্পূর্ণ বিনা মুল্যে আয়োজিত এই বনভোজনে মজাদার মধ্যাহ্ন ভোজ ছাড়াও শিশু-কিশোরদের নানা খেলাধুলাসহ মহিলাদের চিত্তাকর্ষক মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা, ছুটাছুটি, লেকে মাছ ধরা, সাঁতার কাটা ও প্রাণখোলা আড্ডায় অংশগ্রহণকারীগণ উৎসবমুখর ব্যস্ত সময় অতিক্রান্ত করেন।

বনভোজনের সব চাইতে উত্তেজনাপূর্ণ পর্ব রাফেল ড্র’তে আকর্ষণীয় একটি নতুন টয়োটা গাড়ি জিতে নেন রেজাউল করিম রাসেল। এছাড়া জনপ্রিয় বেশ কয়েকটি গান পরিবেশন করে পুরো বনভোজনের সবুজ প্রান্তর মুখরিত করে তোলেন নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল শিল্পী সৈকত প্রধান। নতুন প্রজন্মের প্রতিনিধিদের ব্যবস্থাপনায় আয়োজিত ওই বনভোজনের বিভিন্ন

বিভাগের দায়িত্ব পালন করেন মৃদুল, নাসির, আওয়াল, সামসুদ্দিন, সবুজ, সাহেদ, আনফর, আশিক, আশরাফ, রুহুল, হাসান, সুনু সাসা ও শাহ্, মামু, মিতু, ইমরান, জাকির, রোহান, আলমগীর, রুবেল, নাদিম, তানজিল, মোহন, তামিম, কয়েস, মনসুর, শেরওয়ান, কামরান, সাব্বির, আহসান ও জামিল এবং সার্বিক পরিচালনায় ছিলেন সাদেক, সোহাগ, রউফ, রাহী, সাদি, সায়েম, সৌরভ ও কাজী।

বনভোজনে বাংলাদেশি কমিউনিটির সংগঠকদের মধ্যে জর্জিয়া বাংলাদেশ সমিতির সভাপতি মোস্তফা কামাল মাহমুদ ও সাধারণ সম্পাদক এ এইচ রাসেল, লেখক ও সংগঠক আবু লিয়াকত হুসেন, জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আরেফীন বাবুল, জর্জিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ রহমান, জর্জিয়া সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশনের সভাপতি মোহন জাব্বার ও সাধারণ সম্পাদক উত্তম দে, বাংলাধারার সভাপতি মাহবুবুর রহমান ভূঁইয়া, মামুন শরীফ, শেখ জামাল, আব্রাহাম রহমান, টিটু রশীদ, মারুফ ভূঁইয়া, শহিদুল ইসলাম ঠান্ডু উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








