Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

আটলান্টায় শেষ হলো ৩৩তম নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন : প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র প্রদানের ঘোষনা

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: July 30, 2019 | 2:22 PM

এসএম সোলায়মান, আটলান্টা থেকে ফিরেঃ ২০২০ সালে কানাডার টরেন্টোতে হবে এনএবিসি ও ফোবানা যৌথ সম্মেলন। এই ঘোষনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের আটলান্টায় শেষ হলো ৩৩ তম নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন এনএবিসি ২০১৯। দুই দিনের এই সম্মেলনে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, কানাডা, বাংলাদেশ, ভারত, লন্ডনের শিল্পী ও অতিথিরা। অংশ নিয়েছেন নিউইয়র্ক থেকে ফোবানার সেন্ট্রাল ও হোষ্ট কমিটি, বাংলাদেশ ক্লাব অব ফ্লোরিডার নির্বাহী কমিটিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেট থেকে বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ। ২৭ ও ২৮ জুলাই জর্জিয়ার আটলান্টা হোটেল সুনেষ্টা অডিটোরিয়ামে অনুষ্ঠিত নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশনের এবারের শে¬াগান ছিল সুন্দর আগামীর প্রত্যাশায়। বাঙলা ভাষাভাষী নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশ ও বাঙলা সংস্কৃতিকে জাগ্রত রাখার প্রত্যয়ে কাজ করছে এনএবিসি। গত ৩৩ বছর ধরে উত্তর আমেরিকার বুকে লাল সবুজের পতাকাকে লালন করার প্রত্যয় নিয়েই এগিয়ে যাচ্ছি আমরা। উদ্বোধনী বক্তব্যে এসব কথা বললেন এনএবিসি’র চেয়ারম্যান দিনাজ খান। তিনি বলেন, ডিজিটাল যুগে নতুন প্রজন্মের মাধ্যমে ফেসবুক, ইউটিউবসহ সকল অনলাইনে বাংলাভাষা ও বাঙলা সংস্কৃতিকে বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে হবে।

২৭ জুলাই শনিবার সম্মেলনের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী মেহের আফরোজ শাওন। স্বাগত বক্তব্য রাখেন আটলান্টা এনএবিসির প্রেসিডেন্ট আবু লিয়াকত হোসেন। প্রধান বক্তা ছিলেন এনএবিসির চেয়ারম্যান দিনাজখান। আরো বক্তব্য রাখেন কনভেনর উত্তম দে, সদস্য সচিব শহিদুল ইসলাম ঠান্ডূ, নিউইয়র্ক ফোবানা থেকে শাহনেওয়াজ, কাজি শাখাওয়াত হোসেন আজম, ফিরোজ আলম, আলী ইমাম সিকদার সহ এনএবিসি ও ফোবানার নেতৃবৃন্দ।

বাংলাদেশ, আমেরিকা ও কানাডার জাতীয় সংগীতের মধ্য দিয়ে ২ দিনের এ সম্মেলন শুরু হয়। এরপর দেশের গান ও ক্ষুদে শিল্পিদের নৃত্য দিয়ে অনুষ্ঠান সাংস্কৃতিক পর্ব শুরু হয়। প্রথম দিন গান পরিবেশন করেন দিনাজ জাহান মুন্নী, কালামিয়া, লাবনী ও রানু নেওয়াজ।
দ্বিতীয়দিন সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে এনএবিসি ও ফোবানার যৌথ সম্মেলনের ঘোষনা দেন এনএবিসির চেয়ারম্যান দিনাজ খান। লিখিত বক্তব্যে তিনি বলেন, এখন থেকে উত্তর আমেরিকায় এনএবিসি ও ফোবানা এক সাথে কাজ করবে। তাই আগামী বছর ২০২০ সালে টরেন্টোতে যৌথ সম্মেলন অনুষ্ঠিত হবে। ফোবানার এবারের কনভেনশনে এনএবিসি বর্তমান কমিটি অংশ নিবেন। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, দিনাজখান ও মোহন জব্বারের নেতৃত্বে এনএবিসির আগের কমিটিই বহাল থাকবে।

এনএবিসির সেক্রেটারি মোহন জব্বার বলেন, দুই পক্ষের যৌথ সম্মেলন অবশ্যই একটি ভালো উদ্যোগ। কিন্তু সিন্ডিকেট ও আঞ্চলিক ইজম মুক্ত কমিটি হতে হবে।
দুপুরে সুনেষ্ঠা হোটেল অডিটোরিয়ামে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী মেহের আফরোজ শাওন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের ভোটার আইডি বিশেষজ্ঞ শাহ আলম। শিল্পী মেহের আফরোজ শাওন বলেন, নতুন প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস বাড়াতে হবে। ফেসবুকের অপব্যবহার থেকে দূরে রাখতে হবে। তাহলেই বাঙলা ভাষা ও বাঙলা সংস্কৃতির বিকাশ ঘটবে।

প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র প্রদানের ঘোষনা দেন নির্বাচন কমিশন কর্মকর্তা শাহ আলম।
দ্বিতীয় দিনের অনুষ্ঠান দলীয় ও একক নৃত্য দিয়ে শুরু হয়। এরপর কমিউনিটির উন্নয়নে কাজ করার জন্য ৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে।
দ্বিতীয় দিন গান পরিবেশন করেন শিল্পী কনক চাপা,একুশে পদক প্রাপ্ত নজরুল সংগীত শিল্পী খায়রুল আনাম সাকিল, মেহের আফরোজ শাওন, ভারতীয় শিল্পী সুপ্রতীপ ও শীসপ্রিয়া। দুই দিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন শারমিন সুনিয়া ও ভাস্কর।
৩৩ তম এনবিসি সম্মেলনে অতিথি হিসেবে যোগদেন গতবারের বোষ্টন সম্মেলনের কনভেনর মনির চৌধরী ও ২০১৫ নিউইয়র্ক সম্মেলনের কালচারাল চেয়ারম্যান ও বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় চৌধুরী।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV