Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

আটলান্টিক কাউন্টির রিপাবলিকান দলের ফ্রি হোল্ডার প্রার্থী বাংলাদেশী–আমেরিকান সুমনের নির্বাচনী প্রচারনা

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: September 7, 2019 | 8:52 PM

আকবর হোসাইন আটলান্টিক সিটি থেকে: যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম গেমলিং সিটি আটলান্টিক সিটি বরাবরই ডেমোক্রেটদের দূর্গ হিসাবে পরিচিত। এইবারই প্রথম ডেমোক্রেটদের দূর্গকে ভাঙ্গার প্রচেষ্টায় আটলান্টিক কাউন্টির রিপাবলিকান পার্টি নতুন উদ্যমে মাঠে নেমেছে। গত ৩ সেপ্টেম্বর মংগলবার আটলান্টিক সিটির ২০৩, নর্থ সভরেন এভিনিউতে অবস্থিত ‘ফোনিক্স হলে পরিচিতি সভার মাধ্যমে আত্নপ্রকাশ করল বাংলাদেশী–আমেরিকান রিপাবলিকান ক্লাব অব নিউজার্সীর। প্রথাগত দেশীয় রাজনীতি থেকে বেরিয়ে এসে ফারুক তালুকদার এবং শেখ শিমুলের নেতৃত্বাধীন নতুন এই ক্লাবকে গড়ে তুলতে প্রধান ভূমিকা পালন করেছেন আটলান্টিক কাউন্টির রিপাবলিকান দলের ফ্রি হোল্ডার পদে মনোনয়ন প্রাপ্ত বাংলাদেশী বংশোদ্ভুত সুমন মজুমদার।

মিট এন্ড গ্রিট নামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউজার্সী ষ্টেটের সিনেটর ক্রিস এ ব্রাউন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটলান্টিক কাউন্টির নির্বাহী ডেনিস লেভিনসন, আগামী ৫ নভেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে রিপাবলিকান দলীয় এসেম্বলীম্যান প্রার্থী ফিল গুয়েনথা, জন রিসলি জুনিয়র, আটলান্টিক কাউন্টির নির্বাহী পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ডেনিস লেভিনসন, ফ্রি হোল্ডার প্রার্থী এমি এল গেটো, কাউন্সিলর প্রার্থী শ্যারন জাফিয়া, জেসি কাটজ সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-আমেরিকান রিপাবলিকান ক্লাব নিউজার্সীর নব নির্বাচিত সভাপতি ফারুক তালুকদার সভায় সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক শেখ শিমুল ও সুমন মজুমদার। বাংলাদেশী কমিউনিটির পক্ষে বক্তব্য রাখেন ক্লাবের প্রাক্তন সভাপতি রেজাউল ইসলাম খালিদ, বাংলাদেশ আমেরিকান প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি আকবর হোসাইন, রওশনউদদীন প্রমুখ। উপস্থিত রিপাবলিকান দলীয় সদস্যবৃন্দ বাংলাদেশী আমেরিকান ফ্রি হোল্ডার প্রার্থী সুমন মজুমদারকে জয়যুক্ত করার জন্য সবাইকে বিশেষভবে অনুরোধ জানান। মেইন স্ট্রীম রাজনীতির নেতৃবৃন্দ সূমন মজমুদারের প্রশংসা করে বলেন, সুমন মজুমদার একজন সর্বাধিক জনপ্রিয় এবং পরিশ্রমী প্রার্থী। তাকে নির্বাচিত করার জন্য সকল সাউথএশিয়ানদেরকে এগিয়ে আসতে হবে।

সভায় বাংলাদেশী-আমেরিকান রিপাবলিকান ক্লাব নিউজার্সীর নতুন কমিটির সদস্যদের উপস্থিত সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সভায় যোগ দেন। বাংলাদেশী–আমেরিকান রিপাবলিকান ক্লাব অব নিউজার্সীর সভাপতি ফারুক তালুকদার ও সাধারন সম্পাদক শেখ শিমুল প্রবাসী বাংলাদেশিদের উক্ত সভায় যোগদান করে অনুষ্ঠান সফল করায় সবাইকে ধন্যবাদ জানান। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV