Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে ধর্মসভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: November 25, 2021 | 12:38 AM

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে: নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত ২৪ নভেম্বর বুধবার ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। ওইদিন আটলান্টিক সিটির ১৪১১, পেনরোজ অ্যাভিনিউয়ের ভেনুতে অনুষ্ঠিত ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল গীতা পাঠ, হরিনাম সংকীর্তন, ভজন, ধর্মীয় সংগীত পরিবেশন ইত্যাদি। ধর্মসভার কার্যক্রম সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলে।

এশিয়ান আমেরিকান সোসাইটি অব আটলান্টিক সিটির উদ্যোগে এই ধর্মসভার আয়োজন করা হয়েছিল। ধর্মসভায়  প্রধান  আলোচক হিসাবে শুভানন্দ দাস ব্রহ্মচারী নতুন বৃন্দাবন, পশ্চিম ভার্জিনিয়া থেকে আন্তর্জাল এ অংশগ্রহণ করেন।ধর্মসভায় আলোচকরা বলেন, ভগবানকে লাভ করতে হলে চাই আপন চিত্তশুদ্ধি। ভগবান ভজনেই চিত্তশুদ্ধি হয়ে থাকে। চিত্তশুদ্ধি ব্যতীত কখনও ভগবৎ দর্শন হয় না।

আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, মনোজিৎ সাহা, বিনোদ ভেলোর, সুমি মজুমদার প্রমুখ ধর্ম সভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।

 প্রবাসী হিন্দু সম্প্রদায় এই ধর্মসভায় যোগ দেন। তাদের সবার মাঝে প্রসাদ বিতরন করা হয়। ধর্মসভার আয়োজকরা সনাতন ধর্মাবলম্বীদের উক্ত ধর্মসভায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

ট্যাগ:
Situs Streaming JAV