আটলান্টিক সিটিতে ‘ন্যাশনাল ডে অব প্রেয়ার’ পালিত
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- সমগ্র যুক্তরাষ্ট্রের মতো নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতেও ‘ন্যাশনাল ডে অব প্রেয়ার’ পালিত হয়েছে।এই উপলক্ষে আটলান্টিক সিটির আটলান্টিক এভিনিউর আটচল্লিশ ব্লকে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।আটলান্টিক সিটিতে বসবাসরত বিভিন্ন ধর্মীয় বিশ্বাসেরনেতৃবৃন্দ সহ সাধারন জনগনও পাঁচ মিনিট ব্যাপ্তিকালের এই প্রার্থনায় অংশগ্রহন করেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ১৯৫২ সাল থেকে প্রতি বছর মে মাসের প্রথম বৃহস্পতিবার ‘ন্যাশনাল ডে অব প্রেয়ার’ হিসাবে পালিত হয়ে
আসছে।এই দিনটির মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘বিশ্বাস এবং শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে জনগনকে একতাবদ্ধ করা’।
গত পাঁচ মে, বৃহস্পতিবার বিকেল পাঁচটা বাজার আগেই আটলান্টিক সিটিতে বসবাসরত বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের নেতৃবৃন্দ সহ সাধারন লোকজন ‘এসি ন্যাশনাল ডে অব ফেইথ বেইসড প্রেয়ার’ এ অংশগ্রহনের নিমিত্তে আটলান্টিক এভিনিউর অন্তর্গত আটচল্লিশটি ব্লকের বিভিন্ন কোণায় সমবেত হন এবং বিকেল পাঁচটা বাজার সাথে সাথে নিজ নিজ ধর্ম বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।
এই প্রার্থনা কর্মসূচীর অন্যতম উদ্যোক্তা মিমি নিমবো জানান, ঝঞ্ঝা বিক্ষুব্ধ বিশ্বে সমবেত প্রার্থনার মাধ্যমেই শান্তি ফিরে আসতে পারে। সমবেত প্রার্থনার অমোঘ শক্তির অভিজ্ঞতা লাভের উদ্দেশ্যেই আমাদেরএই আয়োজন – জানান মিমি নিমবো।
সমবেত এই প্রার্থনায় অংশগ্রহন করেন বিশপ আরয়ও, বিশপ হার্ডগ্রোভ , আটলান্টিক সিটির ফায়ার বিভাগের প্রধান স্কট ইভানস, কাউন্সিলর কলিম শাহবাজ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী প্রমুখ ।
ইউএসএনিউজঅনলাইন/মঈনুল
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ








