আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা দশ নভেম্বর
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আগামী দশ নভেম্বর ২০২১ বুধবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হবে।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টার এর যৌথ উদ্যোগে তাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কনস্যুলেট নিউইয়র্ক এর সহযোগীতায় ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হবে।
ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় প্রবাসী বাংলাদেশিরা এলাইড সার্টিফিকেট প্রদান, বাংলাদেশি পাসপোর্ট নবায়ন ও সংশোধন, দ্বৈত নাগরিকত্বের সনদের জন্য আবেদন, বাংলাদেশের বিভিন্ন সনদপএের সত্যায়ন, পাওয়ার অব এটর্নি, নো ভিসা রিকোয়ার সীল মারা সহ বিভিন্ন ধরনের সেবা গ্রহনের সুযোগ পাবেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা প্রবাসী বাংলাদেশিদেরকে ভ্রাম্যমান কনস্যুলেট এর সেবা গ্রহন করার জন্য আহবান জানিয়েছেন।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








