Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে শ্রী শ্রী গীতা সংঘের উদ্যোগে ধর্ম সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: November 11, 2021 | 4:12 PM

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে : নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত নয় নভেম্বর মংগলবার সন্ধ্যায়   ধর্ম সভা অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির ১০৯, উত্তর ফ্লোরিডা এভিনিউতে অবস্হিত শ্রী শ্রী গীতা সংঘের প্রার্থনা হলে ধর্ম  সভা অনুষ্ঠিত হয়।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্রতম মাস কার্তিক মাস যা দামোদর মাস হিসাবেও পরিচিত। কার্তিক মাস সনাতনী ধর্মাবলম্বীদের ত্যাগের মাস।

ধর্ম সভায় দামোদর মাসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরনে ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন করা এবং এর তাৎপর্য, দামোদর মাসে করণীয়, পালনীয়, ভোজনীয়, বর্জনীয় ও দামোদর মাসের পবিত্রতা রক্ষার উপর বিস্তারিতভাবে আলোচনা করেন শুভানন্দ দাস ব্রহ্মচারী।

ধর্ম সভায় তিনি বলেন, কার্ত্তিক মাস শ্রীহরির সেবার মাস। কার্তিক মাস বা দামোদর মাস ভক্তগণের কাছে অতীব মাহাত্ম্যপূর্ণ একটি মাস। কেননা এই মাসে হরিভক্তির অনুকূল যে কোন কার্যই সহস্রগুণ অধিক ফলদান করে। ভক্তিভরে স্বল্প পরিমাণ ভগবদ্ সেবা সম্পাদন করলেও ভগবান শ্রীহরি অতিশয় প্রীত হন। বিশেষ করে কার্তিক মাসের অন্যতম একটি ভগবৎ সেবা হচ্ছে ভগবানের মন্দিরে বা গৃহমন্দিরে ভগবানের উদ্দেশ্যে দীপদান। এই সম্বন্ধে বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে যে, এই মাসে শ্রীহরি মন্দিরে দীপ দান করলে তাকে আর এই জন্ম মৃত্যুময় জগতে ফিরে আসতে হয় না।

 শুভানন্দ দাস ব্রহ্মচারী শ্রীমদ্ভাগবতীয় আলোচনায় গীতার বিভিন্ন শ্লোকের মাহাত্ম্য তুলে ধরেন। তিনি ধর্ম সভায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ও মুক্ত আলোচনায় অংশ নেন।

ধর্মসভার বিভিন্ন পর্বে অংশ নেন হরেচ রবিনসন, প্রদীপ দে, সুমন মজুমদার, তৃপ্তি সরকার, দীপংকর মিত্র, সজল দাশ, সজল চক্রবর্তী প্রমুখ ।

ধর্মসভায় জাতি ধর্ম বর্ণ, দল-মত নির্বিশেষে বিশ্বের প্রতিটি মানুষের জীবনে, প্রতিটি জীবের জীবনে, প্রতিটি প্রাণীর জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরণে প্রার্থনা করা হয়। বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ধর্ম সভায় অংশ নেন।

ট্যাগ:
Situs Streaming JAV